চট্টগ্রামে সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেপ্তার

  বিশেষ প্রতিনিধি    23-10-2024    45
চট্টগ্রামে সাবেক কাউন্সিলর বাচ্চু গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি করপোরেশনের এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে নগরীর লাভ লেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট পরে হওয়া কয়েকটি মামলার আসামি তিনি।

পুলিশ বলছে, ৫ আগস্টের পর কয়েকটি মামলার আসামি তিনি।

সলিম ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও। গণ-আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তার হদিস মিলছিল না।

জাতীয়-এর আরও খবর