গণদাবি মানতে হবে: সারাদেশে স্কুলের পুনঃভর্তি ফি বন্ধের দাবি IMJS-এর

  বিশেষ প্রতিনিধি    08-11-2026    51
গণদাবি মানতে হবে: সারাদেশে স্কুলের পুনঃভর্তি ফি বন্ধের দাবি IMJS-এর

গণদাবি মানতে হবে: সারাদেশে স্কুলের পুনঃভর্তি ফি বন্ধের দাবি IMJS-এর

অভিভাবকদের আর্থিক দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা | সারাদেশে গঠিত হচ্ছে ‘অভিভাবক ঐক্য ফোরাম

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬: নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তির নামে অতিরিক্ত ফি আদায় বন্ধের দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (IMJS)।

সংস্থাটির মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী এক বিবৃতিতে বলেন, একজন শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে নিয়মিত পড়াশোনা করছে, নতুন শিক্ষাবর্ষে সেই একই প্রতিষ্ঠানে পড়াশোনা অব্যাহত রাখার জন্য আবারও ভর্তি ফি দিতে হবে কেন? প্রতিবছর পুনঃভর্তির নামে অতিরিক্ত অর্থ আদায়ের যৌক্তিকতা কী?

তিনি বলেন, এমনিতেই সন্তানদের পড়াশোনার জন্য অভিভাবকদের বই-খাতা, পোশাক, যাতায়াত, শিক্ষা উপকরণ ও অন্যান্য খরচ বহন করতে হচ্ছে। দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা চরম আর্থিক চাপে রয়েছেন। এর মধ্যে প্রতিবছর পুনঃভর্তি ফি আদায় অভিভাবকদের ওপর বাড়তি বোঝা তৈরি করছে।

তিনি আরও বলেন, শিক্ষা কোনো বাণিজ্যিক পণ্য নয়; শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাজীবন অব্যাহত রাখার ক্ষেত্রে অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করা উচিত নয়। ডাঃ হাছান আহমেদ মেহেদী মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি আদায় বন্ধে আইন ও প্রচলিত বিধিমালা অনুযায়ী কার্যকর নির্দেশনা জারি করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদিত ও বিধিসম্মত ফি আদায় নিশ্চিত করতে হবে এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তদন্তের ব্যবস্থা করতে হবে।

সারাদেশে ‘অভিভাবক ঐক্য ফোরাম’ গঠনের উদ্যোগ।

অভিভাবকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার ব্যয় কমানো এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির শিক্ষা প্রকল্পের আওতায় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ‘অভিভাবক ঐক্য ফোরাম’ গঠনের কার্যক্রম শুরু হচ্ছে।

এই ফোরামের মাধ্যমে অভিভাবকদের সমস্যা, অভিযোগ ও যৌক্তিক দাবিগুলো সংগঠিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সামাজিক সচেতনতা সৃষ্টি করা হবে।

IMJS-এর দাবিসমূহ ১. একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি আদায় বন্ধে কার্যকর সরকারি নির্দেশনা জারি করতে হবে। ২. অনুমোদিত ও বিধিসম্মত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করতে হবে। ৩. শিক্ষা ব্যয় কমাতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৪. অভিভাবকদের অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা চালু করতে হবে। ৫. শিক্ষাকে সবার জন্য সহজলভ্য, বৈষম্যহীন ও অভিভাবকবান্ধব করতে হবে। বিবৃতিতে ডাঃ হাছান আহমেদ মেহেদী বলেন, “আমাদের দাবি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়; এটি দেশের কোটি কোটি শিক্ষার্থী ও অভিভাবকের স্বার্থসংশ্লিষ্ট একটি জনদাবি। নতুন শিক্ষাবর্ষে পুনঃভর্তি ফি নয়, বরং শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হোক। অভিভাবকদের ন্যায্য গণদাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

আমাদের স্লোগান: গণদাবি মানতে হবে, শিক্ষা ব্যয় কমাতে হবে—পুনঃভর্তি ফি বন্ধ করতে হবে।

ডাঃ হাছান আহমেদ মেহেদী মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (IMJS)

জাতীয়-এর আরও খবর