সার্বজনীন স্বাস্থ্য ও শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় আগামী ২ দিন সারাদেশে সকল পাবলিক পরীক্ষা স্থগিতের দাবি
মাননীয় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির পক্ষ থেকে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং সমান অধিকারের স্বার্থে আমরা বর্তমান বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের প্রেক্ষাপটে গৃহীত সমন্বয়হীন সিদ্ধান্তের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সারাদেশের পাবলিক পরীক্ষার ফলাফল যখন একই দিনে ও একই সময়ে প্রকাশ করা সম্ভব হয়, তখন বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের মতো জাতীয় পরিস্থিতিতে কেন সকল শিক্ষা বোর্ডের জন্য সমন্বিত, ন্যায়সংগত ও সমান সিদ্ধান্ত গ্রহণ করা হবে না—এ প্রশ্ন আজ শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন নাগরিকদের।
যদি দেশের কোনো অঞ্চলে বন্যা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা বা অন্যান্য দুর্যোগের কারণে শিক্ষার্থীদের নিরাপদে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত ব্যাহত হয় এবং তাদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে, তবে বিষয়টি জাতীয়ভাবে বিবেচনা করা প্রয়োজন।
শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার চেয়ে কোনো পরীক্ষাই অধিক গুরুত্বপূর্ণ হতে পারে না।
বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন অঞ্চলে বৈরী আবহাওয়ার প্রভাব থাকায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। তাই আমরা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি যে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে আগামী দুই দিনের জন্য সারাদেশের সকল পাবলিক পরীক্ষা স্থগিত করা হোক।
আমরা বিশ্বাস করি, এ ধরনের সমন্বিত সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে, বিভ্রান্তি ও বৈষম্যের অভিযোগ দূর করবে এবং সকলের জন্য সমান ও ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করবে।
দাবিসমূহ: ১. আগামী দুই দিনের জন্য সারাদেশের সকল পাবলিক পরীক্ষা স্থগিত করা হোক।
২. আবহাওয়া ও দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় একটি সমন্বিত জাতীয় নীতিমালা প্রণয়ন করা হোক।
৩. শিক্ষার্থীদের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতে সকল শিক্ষা বোর্ডের ক্ষেত্রে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ নিশ্চিত করা হোক।
ডাঃ হাছান আহমেদ মেহেদী
মহাসচিব
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা
ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি।
01886 416 777
সার্বজনীন স্বাস্থ্য রক্ষা চাই, দুই দিনের পরীক্ষা স্থগিত চাই।
স্বাস্থ্য আগে, পরীক্ষা পরে—শিক্ষার্থীর নিরাপত্তা সবার উপরে

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 2:03 pm