বিশ্বাসঘাতকতার বিচার চাই, জনগণের অধিকার রক্ষা চাই।

স্বার্থের রাজনীতি নয়, সত্য ও ন্যায়ের রাজনীতি চাই।

  বিশেষ প্রতিনিধি    25-07-2026    77
বিশ্বাসঘাতকতার বিচার চাই, জনগণের অধিকার রক্ষা চাই।

কেন জানি মনে হচ্ছে জামায়াতকে বড় ধরনের কোনো বেকায়দায় ফেলতে বড় কোনো লেনদেন বিনিময়ে/ অন্য কিছুর বিনিময়ে গাজী নজরুল ইসলাম গাদ্দারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে!!

অনেকের স্মরণে থাকার কথা ১৯৯১-৯৫ এর সংসদে জামায়াতের ৯০ যশোর ৬ কেশবপুরের এমপি মাওলানা সাখাওয়াত হোসেনকে। যাকে ক্রয় করে ফেলেছিল তৎকালীন বিএনপি। যে সময় কেয়ারটেকার নিয়ে আন্দোলন তুঙ্গে সেই সময়ে সাখাওয়াত হোসেন জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেয়। পরে যাকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বানিয়েছিল। এবং যতদূর মনে পড়ে ৯৬ এর নির্বাচনে তিনি বিএনপির নমিনেশন পেয়েছিলেন।

এবারেও জামায়াতের নেতৃত্বাধীন জোট জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের জন্যে বিএনপির বিরুদ্ধে যখন আন্দোলন জমিয়ে আনছে ধাপে ধাপে, ঠিক তখন নজরুল ইসলাম কাণ্ড সবার দৃষ্টি অন্য দিকে নিয়ে গিয়েছে! নজরুল ইসলাম একই আসন থেকে ইতিপূর্বে দুবার নির্বাচিত হয়েছেন জামায়াতের মনোনয়ন পেয়ে। প্রথমবার তার বয়স ছিল ৬০ কোটায়। ঐ সময় এমন কিছু ঘটেনি।

ঘটলো ৭০ কোটায় এসে। এটাকে স্বাভাবিক ভাবার কোন সুযোগ নেই। হয় তিনি ঘটনার নায়ক অথবা ট্রাম্পের শিকার। ঘটনার পর যে দলের নেতা কর্মীরা বিচার চেয়ে মাঠে নেমেছিল বহিস্কারের পর ঐ দলের বড় বড় নেতারা ইনিয়ে বিনিয়ে নজরুল ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। জামায়াত চাইলেও তাঁর সংসদ সদস্য পদ বাতিল হচ্ছে না আইনের দোহাই দিয়ে। ফলে জামায়াত থেকে তার চেপ্টা এখনি শেষ হচ্ছে না।

নজরুল ইসলাম কান্ডের পিছনে অন্য কারো হাত আছে তা অনুমেয় পুরো ঘটনা বাংলাদেশী/ পাশ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার স্ক্রিপটেড!!

চারিত্রিক সততা জামায়াতের রাজনীতির সবচাইতে বড় পুঁজি, সেখানেই আঘাত হানা হয়েছে!

তীব্র আন্দোলনের পূর্বেই জামায়াতের জনশক্তিদের নৈতিক মনোবল যাতে ভালভাবেই ভেঙ্গে যায় সেজন্যেই পরিকল্পিতভাবে এটি ঘটানো হতে পারে!! বিচিত্র কিছু না। মীর জাফরের ইতিহাস ভুরিভুরি আছে পৃথিবীর ইতিহাসে। মুল ঘটনার পিছনে গাজী নজরুল ইসলাম/ তার দ্বিতীয় স্ত্রী/ গাড়ি চালক সরাসরি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। যারা এ ঘটনার পিছনের কারিগর তাঁরা এখনো খেলবে।

যেহেতু দুটি ঘটনা দেশের দক্ষিণাঞ্চলে ঘটেছে সেহেতু এ অঞ্চলে এমন ঘটনা আরো ঘটার সম্ভাবনা রয়েছে। এ তালিকায় থাকতে পারে যশোরের এক জন জামায়াত দলীয় সাংসদ। যার বর্তমান ভুমিকা/ কথাবার্তা সন্দেহ জনক। তার পিএসের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।

সামনের দিনগুলোই বলে দিবে বহুকিছু। সত্য গোপন থাকবেনা। আমার ধারণা ভুল হলেও জামায়াতের জন্যে ভাল যে একজন মুনাফিকের বিদায় হয়েছে জামায়াত থেকে। আর সঠিক প্রমাণিত হলেও সেটি জামায়াতের জন্যে আরো চরম সতর্ক হওয়ার বার্তা।

আপাতত ব্যারিস্টার আরমান এমপি এবং অধ্যাপক মুজিবুর রহমান এমপির মোবাইল হারানোর ঘটনাকে সিরিয়াসলি নিন! প্রায় একই সময়ে একই দলের রানিং দুজন এমপির মোবাইল বেহাত হওয়া আমার কাছে কাকতলীয় ঘটনা মনে হয় না। পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র।

জামায়াতের শীর্ষ নেতাদের সতর্ক হতে হবে। খেয়াল রাখতে হবে দলীয় নেতাদের। দলীয় গোয়েন্দা পরিধি বাড়াতে হবে। সামান্য ত্রুটি দেখলেই ব্যাবস্থা। যাতে কেউ রাস্তায় নামতে না পারে।

তথ্য অনুসন্ধানে, ডাঃ হাছান আহমেদ মেহেদী মহাসচিব, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

জাতীয়-এর আরও খবর