দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ১২ দলীয় জোটের উষ্ণ অভিনন্দন;
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুসংহত করার দৃঢ় প্রত্যাশা ১২ দলীয় জোট নেতৃবৃন্দের।
ঢাকা, ২০ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিএনপির মহাসচিব ও বর্ষীয়ান রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন,যা দেশের সাংবিধানিক ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। এ ঐতিহাসিক অর্জন উপলক্ষে ১২ দলীয় জোটের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জোটের প্রধান ও জাতীয় পার্টি কাজী জাফর এর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোট মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ড. মাওলানা মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শামসুদ্দিন পারভেজ, যুগ্ম মহাসচিব, ডাঃ হাছান আহমেদ মেহেদী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাসেম, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান মো : আমিনুল ইসলাম, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান আবুল বাশার,প্রগতিশীল জাতীয়তাবাদী দল এর চেয়ারম্যান ফিরোজ মো : লিটন, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নান।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংবিধানিক ঘটনা, যা জাতির নতুন যাত্রায় আস্থার এক দৃঢ় ভিত্তি রচনা করবে। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক চর্চা ও বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে সুদূরপ্রসারী ও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তাঁরা বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন এটাই দেশের জনগণের অকুণ্ঠ প্রত্যাশা। একইসঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের স্বাধীনতা রক্ষা, নাগরিক অধিকার সংরক্ষণ, রাজনৈতিতে গণতন্ত্রের চর্চা ও জাতীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে তিনি অগ্রণী ও দৃঢ় নেতৃত্ব দেবেন বলে আমরা পূর্ণ আস্থা রাখি।
জোট নেতৃবৃন্দ আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কারের যে ঐতিহাসিক আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দৃঢ়ভাবে আশা করি, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা, নিরপেক্ষতা ও ঐতিহ্য সমুন্নত রেখে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পূর্ণ সম্মান দেখাবেন এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে সেতুবন্ধনের ভূমিকা পালন করবেন।
নেতৃবৃন্দ মনে করেন, নতুন বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সন্ধিক্ষণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রজ্ঞাবান ও দায়িত্বশীল নেতৃত্ব রাষ্ট্রকে আরও স্থিতিশীল, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও মানবিক ভবিষ্যতের দিকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে নিতে সহায়ক হবে।
জোট নেতৃবৃন্দ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন এবং প্রজ্ঞা, সততা ও দৃঢ় দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব সুচারুরূপে পালনের জন্য মহান আল্লাহর নিকট আন্তরিক প্রার্থনা করেন।দেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ১২ দলীয় জোটের উষ্ণ অভিনন্দন।
২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ১২ দলীয় জোটের অর্গানিক অভিনন্দন

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:57 pm