১২ দলীয় জোটের সংশ্লিষ্ট শরিক দলগুলোর সঙ্গে কোনো প্রকার আলোচনা, পরামর্শ, মতামত গ্রহণ বা প্রয়োজনীয় সমন্বয় ছাড়াই সম্প্রতি যে কমিটি প্রকাশ করা হয়েছে, আমরা তার প্রতি তীব্র প্রতিবাদ ও সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করছি।
বিশেষভাবে উল্লেখ্য, জোটের প্রধান, মুখপাত্র ও সমন্বয়ককে যথাযথভাবে অবগত না করে এবং সংশ্লিষ্ট শরিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা বা ঐকমত্য ছাড়াই এ ধরনের একটি গুরুত্বপূর্ণ কমিটি প্রকাশ করা হয়েছে। আমাদের দৃষ্টিতে, প্রয়োজনীয় আলোচনা ও সাংগঠনিক সমন্বয় ছাড়া প্রকাশিত এই কমিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ১২ দলীয় জোটের সর্বসম্মত সিদ্ধান্তের প্রতিফলন নয়।
জোটের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একতরফা সিদ্ধান্তে চাপিয়ে দেওয়ার এখতিয়ার কারও নেই।
১২ দলীয় জোট পারস্পরিক আস্থা, আলোচনা, ঐকমত্য, সমন্বয় ও অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত একটি রাজনৈতিক জোট। সুতরাং জোটের প্রধান, মুখপাত্র, সমন্বয়ক এবং সংশ্লিষ্ট শরিক দলগুলোর মতামত উপেক্ষা করে কোনো কমিটি গঠন বা প্রকাশ করা হলে তা জোটের ঐক্য ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী বলেই আমরা মনে করি।
অতএব, আলোচনা, সমন্বয় ও ঐকমত্য ছাড়া প্রকাশিত উক্ত কমিটির সঙ্গে আমরা কোনোভাবেই একমত নই এবং এর প্রতি আমাদের কোনো সমর্থন নেই। আমরা এই কমিটিকে ১২ দলীয় জোটের বৈধ, সর্বসম্মত বা গ্রহণযোগ্য কমিটি হিসেবে স্বীকৃতি দিচ্ছি না।
আমরা জোটের প্রতিষ্ঠালগ্ন থেকে চলে আসা ধারাবাহিকতা, ঐক্য ও পারস্পরিক সমন্বয়ের প্রতি অবিচল থেকে ১২ দলীয় জোটের মুখপাত্র জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এবং জোটের সমন্বয়ক বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মো: শামসুদ্দিন পারভেজ ভাই-এর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছি।
আমাদের সুস্পষ্ট বক্তব্য—১২ দলীয় জোট কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়; এটি সমমর্যাদার অংশীদার রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ঐক্যের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম। তাই জোটের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শরিকদের পাশ কাটিয়ে, এমনকি জোটের প্রধান, মুখপাত্র ও সমন্বয়ককে অবগত না করে একতরফাভাবে গ্রহণ বা চাপিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা আমরা মেনে নেব না।
আমরা মনে করি, এ ধরনের একতরফা কর্মকাণ্ড শুধু জোটের অভ্যন্তরীণ ঐক্য ও পারস্পরিক আস্থাকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সমন্বয় ও ধারাবাহিকতাকেও প্রশ্নবিদ্ধ করে।
অতএব, জোটের ঐক্য, মর্যাদা, সাংগঠনিক শৃঙ্খলা ও রাজনৈতিক ধারাবাহিকতার স্বার্থে এ ধরনের একতরফা সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে জোটের প্রধান, মুখপাত্র, সমন্বয়ক ও সংশ্লিষ্ট সকল শরিক দলের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে একটি সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাচ্ছি।
মাস্টার এম এ মান্নান
চেয়ারম্যান
নয়াগণতান্ত্রিক পার্টি
১২ দলীয় জোট মোঃ আমিনুল ইসলাম চেয়ারম্যান ইউনাইটেড লিবারেল পার্টি।
১২ দলীয় জোট প্রধান ও মুখপাত্রের অনুপস্থিতিতে জোটের নামে যে কোন সিদ্ধান্ত অবৈধ।
ড.মহিউদ্দিন একরাম,মুখপাত্র, ১২ দলীয় জোট।।

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 11, 2026, 1:20 pm