নতুন রাষ্ট্রপতিকে জাতীয় পার্টির অভিনন্দন

  বিশেষ প্রতিনিধি    24-04-2023    147
নতুন রাষ্ট্রপতিকে জাতীয় পার্টির অভিনন্দন

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

এক অভিনন্দন বার্তায় নব নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আইন পেশা, বিচারালয় এবং দুদকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা মো. সাহাবুদ্দিনের রাষ্ট্র পরিচালনায় সহায়ক হবে। রাষ্ট্রপতি দলমত নির্বিশেষে গণমানুষের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করলে দেশ ও জাতি উপকৃত হবে। নব নির্বাচিত রাষ্ট্রপতি গণমানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করবেন নতুন রাষ্ট্রপতি।

জাতীয়-এর আরও খবর