সুস্বাস্থ্য রাষ্ট্র গঠনে সার্বজনীন স্বাস্থ্য রক্ষায় চাই নিরাপদ খাদ্য

নিরাপদ খাদ্য সুস্থ জীবন, অর্গানিক লাইফ

  বিশেষ প্রতিনিধি    09-07-2026    64
সুস্বাস্থ্য রাষ্ট্র গঠনে সার্বজনীন স্বাস্থ্য রক্ষায় চাই নিরাপদ খাদ্য

বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (BOPMA) সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার গঠিত উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী কমিটিতে সংগঠনের সভাপতি ও জেনারেল সেক্রেটারিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে অর্গানিক ও নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে সংগঠনটি নিরলসভাবে কাজ করে আসছে। এ অভিজ্ঞতাকে জাতীয় পর্যায়ে কাজে লাগাতে হলে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কমিটিতে সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু একটি খাদ্যনীতি নয়; এটি জনস্বাস্থ্য, কৃষি, পরিবেশ ও টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি। তাই বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন অংশীজনদের সম্পৃক্ত করে কার্যকর, বিজ্ঞানভিত্তিক ও জনকল্যাণমুখী নীতিমালা প্রণয়ন সময়ের দাবি।

সংগঠনটি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের. উপদেষ্ঠা, মাহবুব কবির মিলন , সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভাপতি জনাব মু. আব্দুস সালাম এবং জেনারেল সেক্রেটারি ডাঃ হাছান আহমেদ মেহেদীকে উচ্চপর্যায়ের কমিটিতে অন্তর্ভুক্ত করা হোক।

সুস্বাস্থ্যে বাংলাদেশ গড়ার অঙ্গীকার—নিরাপদ খাদ্য নিশ্চিত করা হোক।

অতএব, বিষয়টি সদয় বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।

ডাঃ হাছান আহমেদ মেহেদীজেনারেল সেক্রেটারিবাংলাদেশ অর্গানিক প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (BOPMA)৩৩, নয়াপল্টন, ঢাকা।মোবাইল: ০১৯৭৯-৫৬৬৫৫৫

জাতীয়-এর আরও খবর