হোমিওপ্যাথিক ও হারবাল ওষুধ ‘অত্যাবশ্যকীয় ওষুধ’ তালিকায় যুক্ত হওয়ার পথ উন্মুক্ত

জনস্বাস্থ্যের উন্নয়নে সকল স্বীকৃত চিকিৎসা পদ্ধতির সমান মর্যাদা নিশ্চিত হোক

  বিশেষ প্রতিনিধি    24-06-2026    75
হোমিওপ্যাথিক ও হারবাল ওষুধ ‘অত্যাবশ্যকীয় ওষুধ’ তালিকায় যুক্ত হওয়ার পথ উন্মুক্ত

হোমিওপ্যাথিক ও হারবাল ওষুধ ‘অত্যাবশ্যকীয় ওষুধ’ তালিকায় যুক্ত হওয়ার পথ উন্মুক্ত

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় হোমিওপ্যাথিক, হারবাল, আয়ুর্বেদিক, ইউনানি ও বায়োকেমিক চিকিৎসা পদ্ধতির গুরুত্ব বৃদ্ধির লক্ষ্যে সরকার ২২ সদস্যবিশিষ্ট জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে গঠিত এ পরিষদ প্রথমবারের মতো অ্যালোপ্যাথিক ওষুধের পাশাপাশি হোমিওপ্যাথিক, হারবাল, আয়ুর্বেদিক, ইউনানি, বায়োকেমিক এবং ভেটেরিনারি ওষুধের মধ্য থেকে প্রয়োজনীয় ওষুধকে ‘অত্যাবশ্যকীয় ওষুধ’ হিসেবে ঘোষণা ও তালিকাভুক্ত করার বিষয়ে সরকারকে পরামর্শ প্রদান করবে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন, দেশীয় ঔষধ শিল্পের উন্নয়ন, জনগণের প্রয়োজনীয় ওষুধের সহজলভ্যতা নিশ্চিতকরণ এবং ওষুধের উৎপাদন, আমদানি, রপ্তানি ও সরবরাহ সংক্রান্ত বিষয়ে সরকারকে নীতিগত পরামর্শ প্রদান করবে। এছাড়া প্রতি দুই বছর অন্তর অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করার সুপারিশও করবে।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট মহলের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হোমিওপ্যাথিক ও হারবাল চিকিৎসা পদ্ধতির প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী চিকিৎসা সেবা সম্প্রসারণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রতিক্রিয়া “অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় হোমিওপ্যাথিক ও হারবাল ওষুধ অন্তর্ভুক্তির সুযোগ সৃষ্টি হওয়া ন্যাচারাল মেডিসিন খাতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা আশা করি, বৈজ্ঞানিক মূল্যায়নের মাধ্যমে জনগণের প্রয়োজনীয় ও কার্যকর ওষুধসমূহ এ তালিকায় স্থান পাবে এবং চিকিৎসা ব্যবস্থায় বৈষম্য দূর হবে।”

“বৈষম্য নয়, অধিকার চাই—ন্যাচারাল মেডিসিনের স্বীকৃতি চাই।”

“জনস্বাস্থ্যের উন্নয়নে সকল স্বীকৃত চিকিৎসা পদ্ধতির সমান মর্যাদা নিশ্চিত হোক।”

জাতীয়-এর আরও খবর