জনস্বাস্থ্যের উন্নয়নে ন্যাচারাল মেডিসিনের মর্যাদা প্রতিষ্ঠা হোক

বৈষম্য নয়, অধিকার চাই—ন্যাচারাল মেডিসিনের স্বীকৃতি চাই

  বিশেষ প্রতিনিধি    13-06-2026    524
জনস্বাস্থ্যের উন্নয়নে ন্যাচারাল মেডিসিনের মর্যাদা প্রতিষ্ঠা হোক

সার্বজনীন ন্যাচারাল মেডিসিন চিকিৎসকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত

ন্যাচারাল মেডিসিন বা প্রাকৃতিক চিকিৎসার ইতিহাস মানব সভ্যতার মতোই প্রাচীন।

প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা যায়, প্রায় ৬০,০০০ বছর আগে প্যালিওলিথিক যুগেও মানুষ ভেষজ উদ্ভিদ ও প্রাকৃতিক উপাদানের মাধ্যমে রোগ নিরাময়ের চেষ্টা করত। উত্তর ইরাকের একটি গুহায় নিয়ান্ডারথাল মানুষের সমাধিতে বিপুল পরিমাণ ঔষধি উদ্ভিদের পরাগ ও অবশেষ পাওয়া গেছে, যা প্রাকৃতিক চিকিৎসার প্রাচীন ঐতিহ্যের সাক্ষ্য বহন করে।

আধুনিক রসায়নের বিকাশের পূর্ব পর্যন্ত ভেষজ ও প্রাকৃতিক চিকিৎসাই ছিল মানবজাতির প্রধান চিকিৎসা পদ্ধতি।

এই ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও সার্বজনীন ন্যাচারাল মেডিসিন চিকিৎসকদের অধিকার রক্ষার লক্ষ্যে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)-এর বাসভবনে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ন্যাচারাল মেডিসিন চিকিৎসকদের পেশাগত স্বীকৃতি, অধিকার সংরক্ষণ, প্রশিক্ষণ, গবেষণা সম্প্রসারণ এবং জনস্বাস্থ্য খাতে প্রাকৃতিক চিকিৎসার ইতিবাচক অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— লায়ন ডাঃ মোঃ কামরুল ইসলাম, আহ্বায়ক, বিএনএমডিসি (ন্যাচারাল মেডিসিন চিকিৎসক সংগঠন)

ডাঃ হাছান আহমেদ মেহেদী, জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন।

প্রভাষক ডাঃ মোঃ মিরাজুন্নবী লিমন (এক্স), এমএমএসএস মেডিকেল কলেজ এন্ড হসপিটাল।

লায়ন মোঃ সামছুল কবির মিলন, ভাইস চেয়ারম্যান, যমুনা হেলথ এডভান্সমেন্ট সোসাইটি।

বক্তারা বলেন, প্রাকৃতিক ও অর্গানিক চিকিৎসা ব্যবস্থার নিরাপদ, বৈজ্ঞানিক ও জনকল্যাণমুখী বিকাশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি ন্যাচারাল মেডিসিন চিকিৎসকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উপস্থিত প্রতিনিধিরা ন্যাচারাল মেডিসিন খাতের উন্নয়ন, গবেষণা এবং জনগণের দোরগোড়ায় নিরাপদ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয়-এর আরও খবর