বাজেটকে স্বাগত জানিয়ে ১২ দলীয় জোটের বিবৃতি

  বিশেষ প্রতিনিধি    11-06-2026    177
বাজেটকে স্বাগত জানিয়ে ১২ দলীয় জোটের বিবৃতি

বাজেটকে স্বাগত জানিয়ে ১২ দলীয় জোটের বিবৃতি

আজ মহান জাতীয় সংসদে উপস্থাপিত জাতীয়

বাজেটকে স্বাগত জানিয়েছে ১২ দলীয় জোট। জোটের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জনকল্যাণ এবং উন্নয়ন কর্মকাণ্ডকে সামনে রেখে প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এ বাজেট সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি দেশীয় শিল্প, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুরক্ষা ও বিকাশে বাজেটে গৃহীত উদ্যোগসমূহ প্রশংসার দাবিদার। তবে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।

বিবৃতিতে বলা হয়, জনগণের প্রত্যাশা পূরণে বাজেটের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকারকে বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার এবং স্থিতিশীলতা বজায় রাখতে সকল রাজনৈতিক দল ও নাগরিকদের গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

১২ দলীয় জোটের নেতৃবৃন্দ সার্বজনীন গণমানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং একটি মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে নতুন সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালন করবে।

নেতৃবৃন্দ আরও বলেন, প্রস্তাবিত বাজেট গভীরভাবে পর্যালোচনা ও যথাযথ বাস্তবায়নের মাধ্যমে গত ১৭ বছরে দেশের ওপর চাপিয়ে দেওয়া নানা অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকট থেকে জাতিকে মুক্ত করতে সরকার সক্ষম হবে বলে তারা বিশ্বাস করেন। বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান জনাব মোস্তফা জামাল হায়দার; ১২ দলীয় জোটের মুখপাত্র ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন একরাম; বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান লায়ন মো. শামসুদ্দিন পারভেজ; ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান; ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম; বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এম.এ. বাশার; ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আবদুল করিম; ইসলামীক পার্টির মহাসচিব আবুল কাসেম; পিএনপির চেয়ারম্যান ফিরোজ মো. লিটন এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার আবদুল মান্নান।

জাতীয়-এর আরও খবর