সন্তানের অবহেলায় বৃদ্ধ মায়ের মৃত্যু

জালিম সন্তানদের শাস্তি দাবী জানাচ্ছি, মানবাধিকার সংস্থা

  বিশেষ প্রতিনিধি    03-06-2026    43
সন্তানের অবহেলায় বৃদ্ধ মায়ের মৃত্যু

বিবৃতী

মিরপুরে নুরজাহান বেগম নামে এক মায়ের নিঃসঙ্গ ও অবহেলিত অবস্থায় মৃত্যুর ঘটনায় আমরা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছি।

একজন মা, যিনি সন্তানের জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করেছেন, তাঁর জীবনের শেষ সময়ে অযত্ন ও অবহেলার শিকার হওয়া অত্যন্ত বেদনাদায়ক এবং মানবিক মূল্যবোধের পরিপন্থী।

আমরা মনে করি, পিতা-মাতার ভরণ-পোষণ, সেবা-যত্ন ও মর্যাদা নিশ্চিত করা সন্তানের নৈতিক, সামাজিক এবং আইনগত দায়িত্ব। যদি তদন্তের মাধ্যমে প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট সন্তানরা তাঁদের মায়ের প্রতি দায়িত্ব পালনে অবহেলা করেছেন, তাহলে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এই ঘটনাকে কেন্দ্র করে আমরা সমাজের সকল সন্তানকে তাদের পিতা-মাতার অধিকার ও মর্যাদা রক্ষায় আরও সচেতন হওয়ার আহ্বান জানাই। কোনো মা-বাবা যেন জীবনের শেষ সময়ে অবহেলা, একাকীত্ব ও অসহায়ত্বের শিকার না হন, তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।

ডাঃ হাছান আহমেদ মেহেদী মহাসচিব ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি

জাতীয়-এর আরও খবর