নির্বাচন পরবর্তী সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কঠোর নিন্দা, ক্ষোভ ও অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি

সার্বজনীন মানবাধিকার রক্ষা করা জরুরী

  বিশেষ প্রতিনিধি    15-02-2026    335
নির্বাচন পরবর্তী সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কঠোর নিন্দা, ক্ষোভ ও অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি

নির্বাচন পরবর্তী সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কঠোর নিন্দা, ক্ষোভ ও অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি সারাদেশে নির্বাচন পরবর্তী সময়ে সংঘটিত সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলবাজি, চাঁদাবাজি, হত্যা, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আমরা গভীর ক্ষোভ, উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছি। কিছু সংঘবদ্ধ দুর্বৃত্ত রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে সাধারণ জনগণের জীবন, সম্পদ ও সম্মান হরণ করছে। এই ন্যাক্কারজনক কর্মকাণ্ড কেবল আইনশৃঙ্খলার চরম অবক্ষয় নয়, বরং সার্বজনীন মানবাধিকার ও মানবিক মূল্যবোধের নির্মম লঙ্ঘন। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিবের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি— এই সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের আড়ালে লুকানোর সুযোগ দেওয়া হলে তার দায় রাষ্ট্র ও প্রশাসনকে বহন করতে হবে। আমরা সরকারের প্রতি কঠোরভাবে দাবি জানাচ্ছি— ১. অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। ২. দলীয় প্রভাবমুক্ত থেকে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ৩. ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপত্তা নিশ্চিত ও তাদের ক্ষতিপূরণ দিতে হবে। ৪. প্রশাসনের নিষ্ক্রিয়তা বা গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা সতর্ক করে দিতে চাই— মানবাধিকার লঙ্ঘনের এসব ঘটনা যদি দ্রুত বন্ধ না হয়, তবে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠা, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবাধিকার সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণই এখন সময়ের দাবি। চাঁ*দা*বাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করলেন লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত এমপি আশরাফ উদ্দিন আপনাকে অর্গানিক শুভেচ্ছা ও অভিনন্দন। সহকারী মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা। 01886 416 777

জাতীয়-এর আরও খবর