মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সুপারিশ

  বিশেষ প্রতিনিধি    13-02-2026    83
মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সুপারিশ

মানবাধিকার সংস্থার পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সুপারিশ ঢাকা, বাংলাদেশ — ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন ভোটকেন্দ্র পর্যবেক্ষণ শেষে মানবাধিকার সংস্থার পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়েছে। নির্বাচন সামগ্রিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলেও ভবিষ্যতে আরও মানবিক, সুশৃঙ্খল ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নিম্নোক্ত প্রস্তাবনা প্রদান করা হয়। প্রথমত, পুলিং এজেন্ট ও প্রিসাইডিং অফিসারদের মানসম্মত ও বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা জোরদার করতে হবে। নির্বাচনী আইন, আচরণবিধি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় ব্যবহারিক প্রশিক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন-এর কার্যকর তদারকি প্রত্যাশা করা হচ্ছে। দ্বিতীয়ত, বয়স্ক ভোটার, গর্ভবতী নারী, অসুস্থ ও প্রতিবন্ধী নারী-পুরুষদের জন্য নিচতলায় বিশেষ ভোটকক্ষের ব্যবস্থা থাকা প্রয়োজন। তাদের জন্য আলাদা সারি, অগ্রাধিকার ভিত্তিতে ভোটদান এবং প্রয়োজনীয় সহায়ক স্বেচ্ছাসেবক নিয়োগ নিশ্চিত করা উচিত। এতে করে নির্বাচন প্রক্রিয়া আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক হবে। তৃতীয়ত, ভোটকেন্দ্রে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা রাখা আবশ্যক। দীর্ঘ সময় লাইনে অপেক্ষমাণ ভোটারদের কথা বিবেচনায় রেখে প্রয়োজনীয় মানবিক সহায়তা ও প্রাথমিক চিকিৎসা বক্স সংরক্ষণ করা উচিত। মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বিশ্বাস করা হয়, উপরোক্ত সুপারিশসমূহ বাস্তবায়িত হলে ভবিষ্যৎ জাতীয় নির্বাচন আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য ও মানবিক হবে। মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা - মওসুস এর পক্ষ ে ডাঃ হাছান আহমেদ মেহেদী মানবাধিকার কর্মী ও নির্বাচন পর্যবেক্ষক বাংলাদেশ

জাতীয়-এর আরও খবর