ইসলামি আন্দোলনের নিবেদিত কর্মী, সাবেক ছাত্রনেতা ও রেমিট্যান্স যোদ্ধা মোঃ মোখলেছুর রহমান সিদ্দিকী (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আর আমাদের মাঝে নেই। গতকাল রাত আনুমানিক ১১টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মোখলেছুর রহমান সিদ্দিকী ছিলেন মিরপুর-পল্লবী এলাকার একজন সমাজসেবামূলক উদ্যোক্তা।
মানুষের কিডনি, হার্ট, লিভারসহ স্টমাক ক্যান্সারসহ নানা জটিল রোগ থেকে রক্ষার লক্ষ্য নিয়ে তিনি গ্রামবাংলার নিরাপদ ও বিষমুক্ত খাদ্যপণ্য শহরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গড়ে তোলেন “শহুরে হাট”—একটি অর্গানিক পণ্যের সমন্বিত প্রতিষ্ঠান। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী।
আজ বাদ জোহর, মিরপুর সাড়ে-১১, পল্লবী স্টাফ কোয়ার্টার জামে মসজিদে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন–এর জেনারেল সেক্রেটারি ডাঃ হাছান আহমেদ মেহেদী বলেন,
“মোখলেছুর রহমান সিদ্দিকী ছিলেন একজন আদর্শবান মানুষ ও মানবকল্যাণে নিবেদিত উদ্যোক্তা। নিরাপদ খাদ্য আন্দোলনে তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।”
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে সকলের নিকট মরহুমের জন্য দোয়া কামনা করা হয়েছে।
ইসলামি আন্দোলনের নিবেদিত কর্মী মোখলেছুর রহমান সিদ্দিকীর ইন্তেকাল।
(সৌদি প্রবাসী, বগুড়া নিবাসী)

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 2:03 pm