দেশপ্রেমি বীর শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে দ্রুত, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত দাবি
দেশপ্রেমি বীর শহীদ শরীফ ওসমান বিন হাদির নৃশংস হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের সঠিক, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী।
আমরা দৃঢ়ভাবে মনে করি—
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠী, তারা যে পর্যায়েরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতেই হবে। যদি তদন্তে মানবাধিকার লঙ্ঘন, রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার বা কমান্ড রেসপনসিবিলিটির প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট সকলকে আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাবদিহির মুখোমুখি করতে হবে।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যে অভিযুক্তদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি সত্য হলে, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাৎক্ষণিকভাবে তাদের অবস্থান শনাক্ত ও প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া জরুরি।
আমরা বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি—
দ্রুত একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন
জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা
তদন্ত প্রক্রিয়ায় কোনো প্রকার হস্তক্ষেপ বন্ধ
দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করা
ন্যায়বিচার বিলম্বিত হলে তা বিচার অস্বীকারের সামিল। শহীদ শরীফ ওসমান বিন হাদির রক্তের ন্যায্য বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আমাদের ন্যায়সংগত আন্দোলন চালিয়ে যাব।
দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।
ডাঃ হাছান আহমেদ মেহেদী
মহাসচিব
ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি

ঢাকা -৮, তার জন্য উৎসর্গ করা হউক।

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 2:03 pm