আসল ঠিকানায় চলে গেলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সার্বজনীন দোয়ার দরখাস্ত, ডাঃ মেহেদী,মানবাধিকার কর্মী।

  বিশেষ প্রতিনিধি    30-12-2025    875
আসল ঠিকানায় চলে গেলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বাংলাদেশের আপোষহীন ও সাহসী রাজনৈতিক নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী। এক শোকবার্তায় তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীন মতপ্রকাশের এক অবিচল প্রতীক। ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তিনি আজীবন আপসহীন সংগ্রাম চালিয়ে গেছেন।” তিনি আরও বলেন, “চরম প্রতিকূলতা, রাজনৈতিক নিপীড়ন ও ব্যক্তিগত কষ্টের মাঝেও তিনি কখনো নীতির প্রশ্নে আপস করেননি। তাঁর সাহসী নেতৃত্ব ও আত্মমর্যাদাবোধ দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।” ডাঃ হাছান আহমেদ মেহেদী বলেন, “গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে বেগম খালেদা জিয়ার অবস্থান ছিল স্পষ্ট ও দৃঢ়। ভবিষ্যৎ প্রজন্ম তাঁর জীবনসংগ্রাম থেকে অনুপ্রেরণা গ্রহণ করবে।” তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “পরম করুণাময় আল্লাহ তায়ালা যেন তাঁকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও দেশবাসীকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।” ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ

জাতীয়-এর আরও খবর