শহীদ উসমান হাদির খুনীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গোয়েন্দা কর্মকর্তাদের বেতন বন্ধের দাবি
শহীদ উসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত খুনীদের গ্রেপ্তার না হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী।
এক বিবৃতিতে তিনি বলেন, “একজন তরুণ মানবাধিকারকর্মী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে আত্মোৎসর্গকারী শহীদ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচারহীনতা রাষ্ট্র ও মানবাধিকারের জন্য অশনি সংকেত। এ ধরনের গুরুতর অপরাধে দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রকৃত খুনীদের গ্রেপ্তার না হওয়া গোয়েন্দা সংস্থার দায়িত্বহীনতা ও ব্যর্থতারই প্রমাণ।”
তিনি আরও বলেন, “খুনীদের গ্রেপ্তার ও আইনের আওতায় না আনা পর্যন্ত এই মামলার তদন্তে দায়িত্বরত সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের বেতন ও সকল প্রকার সুযোগ-সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানাচ্ছি। কারণ রাষ্ট্রের অর্থ জনগণের করের টাকা—ব্যর্থতা ও অবহেলার পুরস্কার হতে পারে না।”
ডাঃ হাছান আহমেদ মেহেদী অবিলম্বে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের মধ্যে খুনীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “শহীদ উসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনকে সম্পৃক্ত করে ধারাবাহিক শান্তিপূর্ণ কর্মসূচি ও আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি উত্থাপন করতে বাধ্য হবে।”
অনুরোধক্রমে,
ডাঃ হাছান আহমেদ মেহেদী
মহাসচিব
ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি।।
শহীদ উসমান হাদির খুনীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত গোয়েন্দা কর্মকর্তাদের বেতন বন্ধের দাবি
হাদির জন্য উৎসর্গ করা হউক, ঢাকা -৮

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 2:03 pm