সার্বজনীন মানবাধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার: শহীদ উসমান হাদীর জানাজায় গণমানুষের ঢল
স্টাফ রিপোর্টার:
সার্বজনীন মানবাধিকার, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতীক তরুণ আইকন লিডার শহীদ উসমান হাদী–এর বৃহৎ জানাজা আজ পরিণত হয় এক আবেগঘন গণসমাবেশে। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি–র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আজ দুপর ২ টায় মানিক মিয়া এভিনিউ, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেটে অনুষ্ঠিত জানাজায়, উক্ত জায়নাজায় উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা, সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, মানবাধিকার সংস্থার সহকারী মহাসচিব, সাংবাদিক, তরুণ সমাজ, আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে শহীদ উসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আয়োজক সংগঠনদ্বয়ের নেতৃবৃন্দ বলেন, শহীদ উসমান হাদী ছিলেন অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন এক সাহসী কণ্ঠস্বর। সার্বজনীন মানবাধিকার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম তরুণ প্রজন্মকে নতুন করে অনুপ্রাণিত করেছে। তাঁর শাহাদাত কোনো ব্যক্তির মৃত্যু নয়; বরং এটি ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায়।
বক্তারা আরও বলেন, আজকের এই বৃহৎ জানাজা প্রমাণ করেছে—শহীদ উসমান হাদীর আদর্শ ও ত্যাগ সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত। তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, শহীদ উসমান হাদীর দেখানো পথে মানবাধিকার রক্ষা ও ইনসাফভিত্তিক দেশ গঠনের সংগ্রাম অব্যাহত থাকবে।
জানাজায় অংশগ্রহণকারী তরুণরা জানান, শহীদ উসমান হাদীর আত্মত্যাগ তাদের ন্যায়, মানবাধিকার ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছে।
উল্লেখ্য, শহীদ উসমান হাদী সার্বজনীন মানবাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে একজন অনন্য অনুপ্রেরণার নাম, যাঁর আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
১০ লক্ষ তৌহিদী জনতার উপস্থিতিতে শহীদ ওসমান হাদীর জায়নাজা অনুষ্ঠিত
ঢাকা -৮,উৎসর্গ করলাম হাদীর বড় বোনকে।

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:55 pm