প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশের মাটিতে হেনস্তার অভিযোগে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি।

সার্বজনীন মানবাধিকার রক্ষা জরুরী।।

  বিশেষ প্রতিনিধি    14-10-2026    73
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশের মাটিতে হেনস্তার অভিযোগে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি।

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশের মাটিতে হেনস্তার অভিযোগে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি।।

নিজস্ব প্রতিবেদক: নোবেল বিজয়ী বাংলাদেশের সাবেক মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে বিদেশের মাটিতে হেনস্তা করার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (IMJS)।

সংস্থাটির মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী এক বিবৃতিতে বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত নোবেল বিজয়ী ব্যক্তিত্ব। তাঁর মতো একজন বিশিষ্ট ব্যক্তিকে বিদেশের মাটিতে হেনস্তা করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় ও ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন করা জরুরি।

তিনি বলেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের চিহ্নিত করে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো বাংলাদেশি নাগরিক বা বিশিষ্ট ব্যক্তিকে দেশে কিংবা বিদেশে অন্যায়ভাবে হেনস্তার শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

ডাঃ হাছান আহমেদ মেহেদী আরও বলেন, মানবাধিকার, ব্যক্তিগত মর্যাদা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা একটি সভ্য সমাজের অন্যতম প্রধান দায়িত্ব। কোনো ব্যক্তির সঙ্গে অন্যায় আচরণের অভিযোগ উঠলে তা যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করা এবং প্রমাণের ভিত্তিতে দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।

বিবৃতিতে তিনি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ডাঃ হাছান আহমেদ মেহেদী মহাসচিব ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (IMJS) আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।।

আন্তর্জাতিক-এর আরও খবর