বরাবর
মান্যবর রাষ্ট্র
বাংলাদেশ দূতাবাস
রিয়াদ, সৌদি আরব।
বিষয়: সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৭ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু—পরিবারের ক্ষতিপূরণ, আইনগত সহায়তা, পরিবারের একজন সদস্যের কর্মসংস্থান ও সন্তানদের শিক্ষা নিশ্চিতকরণে জরুরি উদ্যোগ গ্রহণের আবেদন।
মান্যবর রাষ্ট্রদূত মহোদয়,
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭ জন বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যুতে ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (IMJ Society) গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
নিহতদের মধ্যে ১০ জনের পরিচয় নিশ্চিত হয়েছে এবং তাঁদের মধ্যে ৭ জন নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ অবস্থায় দূতাবাসের পক্ষ থেকে সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষ ও কোম্পানির সঙ্গে জরুরি যোগাযোগ করে নিম্নলিখিত বিষয়গুলো নিশ্চিত করার জন্য অনুরোধ জানাচ্ছি—
১. নিহত প্রত্যেক শ্রমিকের পরিচয় ও পরিবারের তথ্য দ্রুত যাচাই করে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে সমন্বয় করা।
বিনীত,
২. নিহতদের মরদেহ দ্রুততম সময়ে দেশে পাঠানোর প্রক্রিয়ায় সর্বাত্মক সহায়তা করা।
৩. নিহত শ্রমিকদের পরিবার যাতে সৌদি আইন অনুযায়ী ক্ষতিপূরণ, বকেয়া বেতন, সার্ভিস বেনিফিট, বীমা বা অন্যান্য প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত সহায়তা করা।
৪. সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে আলোচনা করে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারের অন্তত একজন উপযুক্ত সদস্যকে বিনামূল্যে ভিসা ও কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা।
৫. নিহত শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ বা দীর্ঘমেয়াদি শিক্ষা সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কোম্পানি ও সৌদি কর্তৃপক্ষের কাছে প্রস্তাব উত্থাপন করা।
৬. আহত বাংলাদেশি শ্রমিকদের চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা করা।
৭. অগ্নিকাণ্ডের তদন্তের অগ্রগতি সম্পর্কে বাংলাদেশ সরকার ও নিহতদের পরিবারকে অবহিত রাখা।
৮. ভবিষ্যতে বাংলাদেশি শ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা।
আমরা মনে করি, দূতাবাস শুধু কূটনৈতিক প্রতিষ্ঠান নয়; প্রবাসে বিপদগ্রস্ত বাংলাদেশিদের জন্য এটি রাষ্ট্রের অন্যতম প্রধান আশ্রয়স্থল। তাই এই সংকটময় সময়ে নিহত শ্রমিকদের পরিবারগুলোর পাশে সর্বোচ্চ মানবিক ও আইনগত সহায়তা নিয়ে দাঁড়ানোর জন্য আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।
মহান আল্লাহ তায়ালা নিহত সকল বাংলাদেশি শ্রমিককে ক্ষমা করুন, তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।
বিনীত,
ডাঃ হাছান আহমেদ মেহেদী
মহাসচিব
ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (IMJ Society)
তারিখ: ১০ আগস্ট ২০২৬
১২ জন প্রবাসী নিহত

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:56 pm