পর্তুগালে প্রবাসীদের হয়রানি বন্ধ ও বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি।
প্রবাসীদের অধিকার রক্ষা ও বিমানবন্দরে হয়রানি বন্ধের আহ্বান বক্তাদের
পর্তুগাল প্রতিনিধি:
প্রবাসীদের অধিকার রক্ষা, বাংলাদেশের বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে পর্তুগালে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন ‘নিরাপদ বাংলাদেশ চাই’ পর্তুগালের সহকারী সেক্রেটারি এটিএম ফয়েজ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ক ফর হিউম্যানিটির চেয়ারম্যান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (IMJS) পর্তুগাল কমিটির সেক্রেটারি জনাব মো. আফতাব উদ্দিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘নিরাপদ বাংলাদেশ চাই’ পর্তুগালের সভাপতি ও সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন পর্তুগালের সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটির অন্যতম নেতা মাসুম আহমেদ, বিশিষ্ট সমাজসেবক আহমদ আলম, ফাহিম আহমদ মহিন, তামিম ইকবাল, জফির উদ্দিন ও শরীফ আহমদসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ বিমানবন্দরে তাঁদের হয়রানির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। প্রবাসীদের সম্মান, নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বক্তারা আরও বলেন, বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানান তাঁরা।
বক্তারা প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মানবিক মর্যাদা নিশ্চিতকরণ এবং দেশে-বিদেশে বাংলাদেশিদের নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় প্রবাসীদের অধিকার রক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সার্বজনীন মানবাধিকার রক্ষার দাবী।

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:56 pm