মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সারাদেশে আইনজীবী প্যানেল গঠন শুরু।

মানবাধিকার সুরক্ষায় আইনের প্রয়োগ, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার।

  বিশেষ প্রতিনিধি    27-07-2026    206
মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সারাদেশে আইনজীবী প্যানেল গঠন শুরু।

মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সারাদেশে আইনজীবী প্যানেল গঠন শুরু

ঢাকা, ২৭ জুলাই ২০২৬: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (IMJ Society) মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থীদের জন্য কার্যকর আইনি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে মানবাধিকার আইনজীবী প্যানেল গঠনের কার্যক্রম শুরু করেছে।

সংস্থার কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা যায়, দেশের প্রতিটি জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে মানবাধিকার বিষয়ক মামলা পরিচালনা, আইনি পরামর্শ প্রদান, ভুক্তভোগীদের সহায়তা এবং জনস্বার্থে আইনগত পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্যে দক্ষ ও অভিজ্ঞ আইনজীবীদের সমন্বয়ে একটি জাতীয় আইনজীবী নেটওয়ার্ক গড়ে তোলা হবে।

ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী এক বিবৃতিতে বলেন,

“মানবাধিকার লঙ্ঘন, অন্যায়, বৈষম্য ও বিচারহীনতার বিরুদ্ধে আইনগত লড়াইকে আরও শক্তিশালী করতে আমরা সারাদেশে একটি সুসংগঠিত আইনজীবী প্যানেল গঠন করছি। মানবাধিকার রক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি সচেতন নাগরিকেরও দায়িত্ব। আইনজীবীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ সুগম করা সম্ভব হবে।

সংস্থার পরিচালক অ্যাডভোকেট আব্দুল খালেক, এপিপি বলেন,

দেশের বিভিন্ন অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষ প্রায়ই পর্যাপ্ত আইনি সহায়তা থেকে বঞ্চিত হন। এই প্যানেল গঠনের মাধ্যমে আমরা একটি সমন্বিত আইনগত সহায়তা কাঠামো তৈরি করতে চাই, যা সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিকে সহজতর করবে।

তিনি আরও জানান, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও জনস্বার্থে কাজ করতে আগ্রহী আইনজীবীদের এই প্যানেলে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। জেলা ভিত্তিক নির্বাচিত আইনজীবীরা সংস্থার বিভিন্ন মানবাধিকার কার্যক্রম, আইনি সহায়তা কর্মসূচি, তদন্ত কার্যক্রম এবং জনসচেতনতামূলক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবেন।

আবেদন পাঠানোর ঠিকানা বরাবর,অ্যাডভোকেট আব্দুল খালেক, এপিপি,. বাংলাদেশ সুপ্রিম, কোর্ট,ঢাকা। পরিচালক, ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (IMJ Society) আল আমিন ইসলাম ভবন, ১৬- বি ৩৩, নয়াপল্টন, ঢাকা-১০০০, বাংলাদেশ।Email - imfjsorg@ gmail.com

মানবাধিকার সুরক্ষায় আইনের প্রয়োগ, ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার।

ডাঃ হাছান আহমেদ মেহেদী, মহাসচিব, ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি (IMJ Society). International Movement For Justice Society https://share.google/Ks1ra8WcOVh2Lo9dq

সারাদেশ-এর আরও খবর