IMJS-এর কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    09-10-2026    58
IMJS-এর কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত

IMJS-এর কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত ন্যায়বিচার, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ঢাকা, ৮ অক্টোবর ২০২৬:
br> আন্তর্জাতিক মানবাধিকার ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন International Movement for Justice Society (IMJS)-এর কেন্দ্রীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
br> বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ৩টায় ঢাকাস্থ সংগঠনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ড. আশরাফ উদ্দিন আহমদ।
br> সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে মতবিনিময় করা হয়।
br> সভায় উপস্থিত ছিলেন IMJS-এর মহাসচিব ডা. হাছান আহমেদ মেহেদী, কেন্দ্রীয় কমিটির সদস্য ডঃ হাবিবুল আলমপ্রফেসর ড. ইসমাত আরা বেগম, প্রফেসর আয়েশা সিদ্দিকা নাইমা, মিফতাহুল জান্নাত ও শাহরিন সুলতানা।
br> সভায় বক্তারা ন্যায়বিচার, মানবাধিকার রক্ষা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
br> সভা শেষে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
br>

সারাদেশ-এর আরও খবর