পদ্মায় নৌকা হারিয়ে নিঃস্ব মানুষের পাশে দাঁড়ালেন রাজশাহীর ডিসি
রাজশাহী হতে মেসবাহউল আলম দিনার
গত বুধবার রাত ১০টার দিকে রাজশাহীর টি-বাঁধ এলাকার পদ্মায় হঠাৎ পানির উচ্চতা বেড়ে যায়। সৃষ্টি হয় জলোচ্ছ্বাসের মতো বড় বড় ঢেউ। এতে তীরবর্তী কয়েকটি মাঝি ও জেলে পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সেই রাতের ক্ষতচিহ্ন নিয়ে যখন পরিবারগুলো অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিল, তখন তাদের পাশে দাঁড়ান রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে টি-বাঁধের বটতলা এলাকায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করেন তিনি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের দুর্ভোগের কথা শোনেন এবং খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন।
জানা গেছে, গত ১৬সেপ্টম্বর (বুধবার) রাতের জলোচ্ছাসে ভেসে যায় কয়েকটি নৌকা এবং আরও কয়েকটি নৌকা পানির নিচে তলিয়ে যায়। নৌকায় থাকা জাল ও মাছ ধরার সরঞ্জামও পানিতে ডুবে যায়। জলোচ্ছ্বাসের রাতে নৌকা বাঁচাতে গিয়ে আহত হন রিমোন হোসেন ও তাঁর স্ত্রীসহ বেশ কয়েকজন।
আহত রিমোন বলেন, ‘রাত ১০টার দিকে হঠাৎ দেখি, পদ্মায় সমুদ্রের মতো বড় বড় ঢেউ উঠছে। বাড়ির সামনে শাহজামাল মাঝির নৌকা ছিল। নৌকাটি ভেসে যেতে দেখে আমি আর আমার স্ত্রী সেটি আটকানোর চেষ্টা করি। তখন নৌকার ধাক্কায় আমার পা ভেঙে যায়। আমি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ি। পরে আমাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।’ মাঝি শাহজামাল বলেন, ‘হঠাৎ এত বড় ঢেউ উঠবে, আমরা কল্পনাও করতে পারিনি। জারজিস মাঝির একমাত্র নৌকাটি রক্ষা করা যায়নি।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, ‘গত বুধবার রাতে হঠাৎ জলোচ্ছ্বাসের ফলে পদ্মার টি-বাঁধ এলাকার মাঝি ও জেলে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের সার্বিক খোঁজখবর নিতে এসেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য খাদ্যসামগ্রী ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, পদ্মার পানি বৃদ্ধি ও চরাঞ্চলের পরিস্থিতি জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যে পবা উপজেলার মধ্যচরে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী ও নেজারত ডেপুটি কালেক্টর মো. আরিফ হোসেন উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:56 pm