আমার না বলা কথাঃ
আশরাফ উদ্দিন আহম্মদ
চেয়ারম্যান,
ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি।
উত্তরাধিকার বঞ্চিতকরণ চরম মানবাধিকার লঙ্ঘনঃ
পৃথিবীর অনেক দেশেই বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘনের খবর শোনা যায়। কিছু মানবাধিকার আছে যেগুলো লঙ্ঘন হলে মানুষের বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি বাংলাদেশেও ব্যাপক আকারে দেখা যাচ্ছে। এর মাঝে উত্তরাধিকার লঙ্ঘনের বিষয়টি বাংলাদেশে পরিবারসহ আত্মীয়-স্বজনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদেশের মানুষের প্রায় ৯৩ শতাংশ মুসলমান কিন্তু মুসলমান হয়েও তারা উত্তরাধিকারের বিষয়টি ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করেনা এবং এভাবেই মানুষ উত্তরাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এদেশে বিভিন্ন ধর্মের লোকজন বসবাস করে থাকে। সকল ধর্মের লোকজনের উচিত সুষ্ঠুভাবে উত্তরাধিকারের যোগ্য সকলকেই তাদের উত্তরাধিকার সঠিকভাবে বন্টন করা। আমাদের দেশে সাধারণত মা-বাবারা পুত্র সন্তানকে বেশিরভাগ সম্পদ দিয়ে থাকে, এখানে যে কন্যা সন্তানেরা বঞ্চিত হয় সে চিন্তা করে না, শুধু কন্যা সন্তানরাই বঞ্চিত হয় না বরং অন্যান্য আত্মীয়-স্বজন যেভাবে উত্তরাধিকার পাওয়ার অধিকার রাখে সেখানে ও আত্মীয়-স্বজনকে সম্পদ থেকে বঞ্চিত করা হয়ে থাকে। এভাবে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হলে কন্যা সন্তানের পাশাপাশি অন্যান্য আত্মীয়-স্বজন সম্পদ থেকে বঞ্চনার শিকার হন। এজন্য সকলকেই সকল ধর্মের রীতি অনুযায়ী এবং বাস্তবতার আলোকে উত্তরাধিকারের বিষয়টি গভীরভাবে ভেবে সুন্দর সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখা খুবই প্রয়োজন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নীতি অনুযায়ী উত্তরাধিকার বঞ্চিতকরণ একটি গুরুতর অপরাধ। তাই আমাদের সকলকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নীতি ও ধর্মীয় বিধান অনুযায়ী উত্তরাধিকারের প্রাপ্য অধিকার থেকে কাউকে বঞ্চিত করা ঠিক নয়। বিভিন্ন ধর্মের নীতি মোতাবেক যদি সকল উত্তরাধিকারগনকে সঠিকভাবে সম্পদ প্রদান করা হয় তাহলে মানুষ উত্তরাধিকার থেকে বঞ্চিত হবে না এবং সুখ-শান্তিতে বসবাস করতে পারবে ও সুন্দর সমাজ বিনির্মাণ হবে। সবার অধিকার সুষ্ঠুভাবে বন্টন করার মাধ্যমেই মানুষের কল্যাণ সাধিত হয় এবং সুন্দর সমাজ সঠিকভাবে গঠন করা সম্ভব। এখানে উত্তরাধিকার বঞ্চিত করনের বিষয়টি সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করবঃ
আমাদের দেশে মানুষকে ঠকানো বা প্রতারণা করা একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। সমাজের অধিকাংশ মানুষ একজন আরেক জনকে প্রতারিত করে থাকে; ভাই বোনকে ঠকায়, আবার বোন ভাইকেও ঠকায়। এমনকি এমন মা বাবাও আছে, যারা ছেলে মেয়েকে বঞ্চিত করে থাকে। অনেক ছেলে মেয়ে আছে যারা নিজের পিতা মাতাকে সম্মান করে না, সহযোগিতা করে না, বিপদে আপদে পাশে দাঁড়ায় না।
উত্তরাধিকার বঞ্চিত বা হরণ বলতে ধর্মীয় নীতিমালা অনুযায়ী সাধারণ ভাবে মানুষ যা পাওয়ার অধিকার রাখে তা কৌশলে বা ব্ল্যাক মেইল করে বা জোরপূর্বক বা অন্যায়ভাবে কেড়ে নেয়াকে বুঝায়। বঞ্চনার অনেক ঘটনা সমাজে বিরাজমান, তবে উত্তরাধিকার হরণ নিয়ে আমার অভিজ্ঞতা, চিন্তা ও সমাজের বাস্তবতা বিশ্লেষণ করে কিছু কথা বলার চেষ্টা করবো। উত্তরাধিকার হরণ অনেকভাবে হয়ে থাকে। কেউ বুঝে করে আবার কেউ না বুঝেও করে থাকে। কিন্তু যেভাবেই করে থাকুক সেটা এক মহাপাপ, কারণ কুরআন পাকে উত্তরাধিকারের বিষয় সুস্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে।
আমাদের বাংলাদেশে সাধারণত উত্তরাধিকার হতে বেশি পরিমাণে মেয়েদেরকে ঠকানো হয়, ইদানিং ছেলেদেরকেও ঠকানো হচ্ছে। যেভাবে উত্তরাধিকার হতে মানুষকে বঞ্চিত করা হয়, তা নিম্নে উপস্থাপন করা হলোঃ
১। পুত্রকে সম্পদ বেশি দিয়ে কন্যা সন্তানকে কম দেয় এবং যুক্তি দেখায় তোমার স্বামী বা শ্বশুর বাড়ির অবস্থা ভালো, তাই তোমাকে কম দিয়েছি, যা কুরআনের নীতিমালা বিরোধী।
২। আবার কোনো ক্ষেত্রে কন্যাকে বেশি সম্পদ দিয়ে পুত্রকে ঠকায় এবং বলে যে, মেয়েটি দূর্বল তাই মেয়েকে বেশি দিলাম।
৩। তবে ইসলামি নীতিমালা মোতাবেক সম্পদের মালিককে এক তৃতীয়াংশ সম্পদ তার ইচ্ছা অনুযায়ী যে কোনো ব্যক্তি বা প্রতিস্ঠানে দান করার অধিকার প্রদান করেছে।
৪। সাধারণত বসবাসের বাড়ি বা বাবা মায়ের ভিটেমাটি হতে মেয়েদেরকে বঞ্চিত করা হয়। একেবারে বঞ্চিত করা ঠিক নয়, সমস্যা থাকলে বাড়ির অল্প পরিমাণ অংশ দিতে হবে, না হলে এক পর্যায়ে মেয়েরা সকল অধিকার থেকেই বঞ্চিত হয়।
৫। আমাদের দেশে সাধারণত ছেলে পক্ষের জন্য মা বাবা নিয়মিত ব্যয় করে, এর ফলে সম্পদ কমে যায় এবং মেয়ে অবশেষে বঞ্চিত হয়। আবার মেয়ে পক্ষের জন্যও নিয়মিত ব্যয় করে, ফলে সম্পদ কমে যায় এবং ছেলেও অবশেষে কম পায়। এ অবস্থার প্রেক্ষাপটে ছেলে বা মেয়ে পক্ষের জন্য ব্যয় করার পাশাপাশি সমভাবে মেয়ে বা ছেলের জন্যও সম্পদ বা টাকা প্রদান করতে হবে।
৬। ছেলে বা মেয়ে যে সন্তান সাধারণত পিতামাতার সুখে দুঃখে সব সময় বেশি সময় দিয়ে থাকে ও যোগাযোগ রাখে এবং টাকা পয়সা ব্যয় করে, সেক্ষেত্রে বিষয়টি পিতা মাতা বিবেচনায় রেখে সম্পদ বা টাকা পয়সা ছেলে ও মেয়েকে সাথে সাথেই প্রদান করবে।
৭। পিতা মাতা যেভাবে তার সম্পদ বা টাকা পয়সা সন্তানকে জীবদ্দশায় দিয়ে থাকে, তেমনিভাবে ছেলে মেয়েও জীবদ্দশায় তার পিতা মাতাকে প্রদান করবে। পিতা মাতা বা সন্তান যে কেহই হোক না কেন, তার সম্পদের বা টাকার একটি অংশ পিতা মাতা বা সন্তানের জন্য ব্যয় করতে হবে। অনেকে বলে যে আমার তো আয় কম, কিভাবে দিবো। আয়ের কোনো শেষ নেই। যার যে পরিমাণ আছে, সেখান থেকেই দেয়ার চেষ্টা করতে হবে। অনেকের অভ্যাস হলো নিতে খুব ভালো লাগে, দেওয়ার বিষয় হলেই তখন খারাপ লাগে। আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে যোগ্যতা দিয়েছে, সে অনুযায়ী চেষ্টা করবে, তাহলে আল্লাহ পাক বরকত দিবে। যদি অসহায় বা পঙ্গু হয়ে পড়ে, তাহলে সে যাকাত নিতে পারবে। কুরআনে ৮ টি খাতে যাকাত দেওয়ার বিষয় ফরজ করা হয়েছে।
৮। পিতা, মাতা বা সন্তান যেই হোক সে যদি অপব্যয় করে তাকে সম্পদ বা টাকা পয়সা প্রদানে সতর্ক থাকতে হবে। একজন অপব্যয় করতে থাকবে, আর অন্য কেউ পরিশ্রম ও কষ্ট করে পায়ের ঘাম মাথায় ফেলে অর্জিত টাকা বা সম্পদ অন্য অপব্যয়কারীকে প্রদান করে যাবে এটা সঠিক নয়। যেসব আত্মীয় স্বজন বা গরীব লোকজন অপব্যয় না করে বরং পরিশ্রম করে টাকা পয়সা আয় করে, ভালো কাজ করার চেষ্টা করে থাকে, সেসব ব্যক্তিকে সহযোগিতা করা সমীচীন। যেসব লোক অপব্যয় করে, তারা পরিশ্রম করতে চায় না, অলস হয়ে উঠে, আচার আচরণ খারাপ হয়ে যায়, অপরের সম্পদের প্রতি লোভী হয়ে উঠে; তাকে সহযোগিতা করলে সে সংশোধন হবে না বরং তার অভ্যাস আরো খারাপ হতে থাকে।
৯। পিতা, মাতা, স্বামী, স্ত্রী, সন্তান, ভাই, বোন, প্রতিবেশী, আত্মীয়-স্বজন, গরীব, মিসকিন, সামাজিক দায়িত্ব, ইসলামি সমাজ কায়েম ও বিভিন্ন প্রতিস্ঠানে বা ইসলামি নীতিমালা মোতাবেক সম্পদ বা টাকা দান বা বিতরণের বিষয় অনুধাবন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কুরআন ও হাদিসের আলোকে সম্পদ বিতরণ করতে হবে, কোনো সেক্টর বা পক্ষকে বঞ্চিত করা যাবে না, এ ব্যাপারে রাসূল সাঃ এর জীবন অনুসরণ ও হাদিসের আলোকে চলতে হবে।
১০। অনেক মা বাবা বুঝতে পারে না, কিন্তু ছেলে বা মেয়েকে বঞ্চিত করা হয়ে যায়। অনেক সময় মা বাবা চিন্তা করে যে, মেয়েকে বা ছেলে কোনো একজনকে এখন দিয়ে দেই, অন্য জনকে পরে দিবো। এই ভাবেই সময় ও টাকা অনুপাতে অন্য জনকে ঠকানো হয়ে যায়। এক্ষেত্রে একই সময়ে সবাইকে কম বেশি করে প্রদান করা উচিৎ। প্রত্যেক ব্যক্তিকে তার সম্পদ আয়ের যেমন হিসাব দিতে হবে, তেমনি ব্যয়েরও হিসাব দিতে হবে।
১১। অনেক সময় সন্তানগনও বুঝতে পারে না যে, মা বাবা সমস্যায় আছে, তাই মা বাবা কষ্ট পায়। এজন্য সন্তানের উচিৎ হলো, তাদের আয়ের এক অংশ মা বাবাকে প্রদান করা। যদি প্রয়োজন না থাকে মা বাবা জমা রাখবে, থাকলে তো, ভবিষ্যতে সন্তানগনই পাবে। মা বাবা ইসলামি বিধান মতে যেসব খাতে বা যাদেরকে দিতে হয়, তাদের সবাইকে দিতে হবে, পরিমাণে যত অল্পই হোক না কেন। একই সময়ে সবাইকে কম বেশি করে প্রদান করা উচিৎ। প্রত্যেক ব্যক্তিকে তার সম্পদ ও আয়ের যেমন হিসাব দিতে হবে, তেমনি ব্যয়েরও হিসাব দিতে হবে। সবচেয়ে ভালো হয়, কারো প্রয়োজন থাকুক না থাকুক, আয় হতে একটি অংশ বিতরণ করা।
১২। সমাজে অনেক সময় একটি বিষয় দেখা যায় যে, আয় করে একজন কিন্তু সে উপার্জন দিয়ে অন্য জনের নামে বাড়ি বা সম্পদ রেজিষ্ট্রেশন করা হয় বা দিয়ে দেয়া হয়। এতে উত্তরাধিকারীগণ ভবিষ্যতে বঞ্চনার স্বীকার হয়ে পড়ে। অনেক সময় নিজের আয়ের টাকা দিয়ে নিজের নামে রেজিষ্ট্রেশন না করে ভাই, বোন, স্বামী, স্ত্রী, বাবা, মা বা অন্য কারো নামে রেজিষ্ট্রেশন করা হয়। এসব করার ফলে উত্তরাধিকারীগন বঞ্চিত হন।
১৩। অনেক মা বাবা বুঝতে পারে না, কিন্তু ছেলে বা মেয়েকে বঞ্চিত করা হয়ে যায়। অনেক সময় মা বাবা চিন্তা করে যে, মেয়েকে বা ছেলে কোনো একজনকে এখন দিয়ে দেই, অন্য জনকে পরে দিবো। এই ভাবেই সময় ও টাকা অনুপাতে অন্য জনকে ঠকানো হয়ে যায়। এক্ষেত্রে একই সময়ে সবাইকে সমান ভাবে প্রদান করা উচিৎ এবং লিখে রেখে সমভাবে দেয়া দরকার । প্রত্যেক ব্যক্তিকে তার সম্পদ আয়ের যেমন হিসাব দিতে হবে, তেমনি ব্যয়েরও হিসাব দিতে হবে।
১৪। সমাজে অনেক শিক্ষিত, ধার্মিক ও প্রতিস্ঠিত ছেলে মেয়ে আছে যারা মা বাবার খোঁজ খবর রাখে না, বিপদে আপদে সহযোগিতা করে না বরং তাদের প্রতি মান অভিমান, অভাব, অভিযোগ করে থাকে। অথচ মা বাবা খেয়ে না খেয়ে অভাবে থেকে কষ্ট করে সন্তানের উন্নতির জন্য প্রাণান্তকর সাধনায় আত্মনিয়োগ করতে পিছ পা না হয়ে প্রতিনিয়ত চেষ্টার মাধ্যমে সন্তানকে প্রতিষ্ঠিত করার আপ্রাণ সংগ্রামে জীবন যুদ্ধে অবতীর্ণ হয়। কিন্তু অনেক সন্তানই আছে যারা প্রতিষ্ঠিত হওয়ার পর মা বাবাকে অবহেলা করে, এড়িয়ে চলে।
ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করার জন্য এমনও হয়, নিজের খাওয়া পড়া বা চিকিৎসা করানোর সুযোগ হয় না, সন্তানের টিউশনির জন্য বা লেখা পড়ার জন্য বেতনের সব টাকা শেষ করে ঋণের সম্মুখীন হয়, সন্তানকে বাহিরের দুধ সরবরাহের জন্য মাসের বেতন শেষ করতে বাধ্য হয়; এজন্য যে সন্তান প্রতিষ্ঠিত হোক। সন্তান প্রতিষ্ঠা লাভ করে কিন্তু বাবা মায়ের খোঁজ নেয়া বা সহযোগিতা করার সময় অনেকেরই হয় না। বাবা মায়ের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে; অবহেলা, অনাদরে, অযত্নে একদিন পরপারে পাড়ি জমায়।
উত্তরাধিকার প্রাপ্তির সমস্যা সমাধানে নিম্নোক্ত পরামর্শ উল্লেখ করা হলোঃ
১। উত্তরাধিকার সম্পর্কিত বিষয়ে আলাপ আলোচনা ও বিভিন্ন প্রচারণার মাধ্যমে জনগনকে সচেতন করে তুলতে হবে।
২। উত্তরাধিকার বিষয়ে বিভিন্ন ধর্মের নীতিমালা সমূহ সাধারণ মানুষের নিকট স্পষ্ট করে মানুষকে উৎসাহিতকরণ।
৩। যখন উত্তরাধিকার বন্টনের সময় হয়, তখনই সম্পদ সমূহ হস্তান্তর করতে হবে। যদি পিতা মৃত্যুবরণ করে থাকে, তাহলে দেরি না করে নিয়মানুযায়ী সম্পদ হস্তান্তর করা। একইভাবে দাদা, দাদি, মা ও পরিবারের অন্য কেউ মৃত্যুবরণ করলে নিয়মানুযায়ী সম্পদ হস্তান্তর করতে হবে, তাহলে সমাজে কোনো সমস্যা সৃষ্টি হবে না।
৪। পরিবারের কেউ মৃত্যুবরণ করলে অন্য সকলের নির্দিষ্ট প্রাপ্য অংশ দ্রুত বুঝিয়ে দিতে হবে।
৫। কুরআনে বর্ণিত বিধানের আলোকে উত্তরাধিকারীগনকে সম্পদের নির্দিষ্ট অংশ প্রদান করতে হবে।
৬। উত্তরাধিকার বিষয়ে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে আলোচনা ও পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্তকরণ।
৭। উত্তরাধিকারের নিয়ম নীতিমালা সম্পর্কে পারিবারিক ও সামাজিকভাবে আলোচনা করে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
৮। সন্তানদেরকে ছোট সময় থেকেই ইসলামি অনুশাসন, বিধিনিষেধ, নৈতিক শিক্ষা, ইসলামি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে ইসলামি মূল্যবোধে বেড়ে উঠার শিক্ষা দিতে হবে।
৯। আমরা চিন্তা করে থাকি ছেলে মেয়েদের নিয়মিত শিক্ষা নিয়ে বরং আমরা যারা বয়স্ক তাদের শিক্ষার কথা চিন্তা করি না, কিন্তু শিক্ষা সবার জন্য প্রয়োজন। শিক্ষার কোনো শেষ নাই, ছোট বড় সবাইকে নিয়মিতভাবে কুরআন হাদিস ও নৈতিক শিক্ষাসহ আধুনিক জ্ঞান বিজ্ঞান শেখা উচিত। জ্ঞান অর্জন ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না।
১০। এক সময় শিক্ষিত লোকজনের বাসায় লাইব্রেরি ছিল কিন্তু ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, লাইব্রেরির সংখ্যা কমে যাচ্ছে; পরিবারের মানুষজন লাইব্রেরি বিমুখ এবং জ্ঞান অর্জন ও শেখার প্রতি উদাসীন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যতদিন মুসলমানগন জ্ঞান বিজ্ঞানে নিবেদিত ছিল, সাহসিকতার সাথে মানবতার কল্যাণে আত্মনিয়োগ করেছিলো ততদিন সমাজ ও দেশের মানুষ সুখ শান্তিতে ছিল। যদি আমরা শিক্ষা দীক্ষা, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামের শাসন ও আদর্শ প্রতিষ্ঠা করতে সক্ষম হই, তাহলেই সকল বঞ্চনার অবসান হবে এবং সুন্দর সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারবে।
এখানে উল্লেখ্য যে, সম্পদশালী ব্যক্তি তার জীবদ্দশায় সম্পদের একটি অংশ তার পরিবারের লোকজনকে দান করতে পারে; তবে খেয়াল রাখা দরকার তার চলা বা চিকিৎসার জন্য ছেলে মেয়ের নিকট অসহায় হয়ে যেন না পড়েন।
আবার এমনভাবে জীবদ্দশায় দান করা ঠিক নয়, ভবিষ্যতে ওয়ারিশগন যেন বঞ্চনার শিকারে পরিণত না হন। জীবদ্দশায় ইসলামি বিধান মেতাবেক সম্পদ ব্যয় বা দান করুন, তাহলে আত্মীয় স্বজন সুখী হবে ও সমাজে সুন্দর পরিবেশ ও ভারসাম্য সৃষ্টি হবে। এজন্য ইসলামের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় বিধি বিধান জানা জরুরি। সঠিক জ্ঞানের অভাবে ভুল সিদ্ধান্ত গ্রহণের ফলে নিজের, সমাজের ও রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। পবিত্র কুরআন শরীফের প্রথম আয়াতেই জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। জ্ঞান অর্জন ফরজ করা হয়েছে। তোমাদের মধ্যে সে ই উত্তম যে নিজে কুরআন শিখে এবং অপরকে শেখায়। কোনো কিছু শেখার অর্থ হলো পড়ে বুঝতে হবে।
আমাদের দেশের অধিকাংশ মানুষ মনে করে কুরআন শুধু পড়ে গেলেই মুসলিম হিসাবে দায়িত্ব পালন হয়ে যাবে, সওয়াব হবে, বুঝতে হবে না বা আর কিছু করার দরকার নেই। এ ধারণা একদম ভুল।
আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে সূরা বাকারার ২ নং আয়াতে " হুদাল্লিল মুত্তাকীন " বলেছেন যার অর্থ মানুষের চলার জন্য প্রদর্শিত পথ বা গাইড লাইন। মানুষকে সৃষ্টির পর যুগে যুগে আল্লাহ তায়ালা নবি রাসূলগণের মাধ্যমে অসংখ্য সহিফাসহ তাওরাত, যাবুর, ইঞ্জিল নাযিল করেছেন, যেন মানুষ পথনির্দেশনা বা গাইড লাইন পায়। অবশেষে আল্লাহ তায়ালা সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাঃ এর মাধ্যমে মানব জাতির মুক্তির জন্য গাইড লাইন হিসাবে কুরআন শরীফ নাযিল করেছেন, যাতে মানুষসহ সকল জীব জন্তুর চলার পথ সুন্দর ও সহজ হয় এবং পৃথিবীতে সুখ শান্তিতে সবাই বসবাস করতে পারে। মানুষ জন্মের সাথে সাথে কিছু শিখে আসে না, এজন্য প্রয়োজন গাইড লাইন। কুরআন শরীফকে সত্য মিথ্যার পার্থক্যকারী বলা হয়েছে। তাই কুরআন শরীফ বুঝে না পড়লে কোনটি সত্য কোনটি মিথ্যা বুঝা যাবে না। অথচ অনেক অনেক মুসলমানই কুরআন বুঝতে চায় না, অন্ধভাবে পড়েই দায়িত্ব শেষ বলে মনে করে। সমাজে যারা কুরআনের তাফসির কারক বা কুরআনের ব্যাখ্যা ও অর্থ জানে তাদের নিকট থেকে কুরআন বুঝে নিয়ে সে অনুযায়ী চলাই সকল ঈমানদার মুসলমান নারী পুরুষের কর্তব্য। কুরআনের সঠিক ব্যাখ্যার জন্য সহিহ হাদিস, ইজমা, কিয়াসের সহায়তা নিতে হবে।
মুসলমানগন এমন এক জাতি যারা কুরআন শরীফকে সবচেয়ে বেশি সম্মান করে কিন্তু বুঝতে চায় না। কোথায়ও কুরআনের কোনো অবমাননা হলে তার জন্য সকল মুসলিম জীবন দিবে কিন্তু কুরআন না বুঝার কারণে কুরআনের অনেক নির্দেশ ও আদেশের বিরুদ্ধে কাজ করে থাকে। কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আমরা অনেকেই জানি; কিন্তু জীবন বিধান জানতে হলে যে পড়তে হবে, বুঝে পড়তে হবে, তাহলেই সঠিকভাবে চলা যাবে বা আমল করা যাবে।
আমরা মুসলমানগন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার বা বড় কিছু হওয়ার জন্য কত লেখা পড়া করি, কত নোট করি, পরীক্ষার পর পরীক্ষায় অবতীর্ণ হই কিন্তু কুরআন শরীফ বুঝে পড়ি না। পৃথিবীতে মহাগ্রন্থ হলো কুরআন শরীফ, যা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু আফসোস হলো কুরআন শরীফ বুঝার চেষ্টা করি না। যে মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামীন পাঠিয়েছেন পড়ে বুঝে সে অনুযায়ী চলার জন্য, সমাজ কায়েমের জন্য কিন্তু শয়তানের ধোঁকা ও ইসলাম বিরোধীদের প্রচারণায় ভুল পথে চলতে চলতে পরপারে পাড়ি দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি।
আল্লাহ পাক যদি মানুষকে জিজ্ঞেস করে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে কুরআন শরীফ দিয়েছিলাম বুঝে শুনে সে অনুযায়ী চলার জন্য, তখন আমরা কোনো উত্তর দিতে পারবো কি?
আসুন দুনিয়ায় প্রতিস্ঠিত হওয়ার জন্য শত শত বই পড়ার পাশাপাশি কুরআন শরীফ সপ্তাহে কমপক্ষে ৩ ঘন্টা করে বুঝে পড়ার চেষ্টা করি। কুরআন শরীফের সূরা কামারের ১৭, ২২, ৩২ ও ৪০ নং আয়াতে ৪ বার বলা হয়েছে কুরআন শরীফ সহজ করে নাযিল করা হয়েছে উপদেশ গ্রহণের জন্য। আল্লাহ পাক জানেন যে, মানুষ কুরআন শরীফ কঠিন মনে করবে বা ভয় পেয়ে কুরআন থেকে দূরে থাকবে; এজন্যই কুরআন শরীফ যে সহজ, সত্য মিথ্যার পার্থক্যকারী, মানুষের জন্য পরিপূর্ণ জীবন বিধান ও পথ নির্দেশনা তা বারে বারে আল্লাহ রাব্বুল আলামীন কুরআন শরীফে আহবান করেছেন এবং রাসূল সাঃ হাদিসের আলোকে জীবন গঠন ও দুনিয়ার সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রাণান্তকর চেষ্টা সাধনা করে গিয়েছেন মানবতার কল্যাণের জন্য। আসুন আমরা সবাই পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করে দুনিয়ায় শান্তি ও আখিরাতে কল্যাণ লাভ করি।
উত্তরাধিকার হরণ - ৩
১০ জুলাই ২০২৬

আবার এমনভাবে জীবদ্দশায় দান করা ঠিক নয়, ভবিষ্যতে ওয়ারিশগন যেন বঞ্চনার শিকারে পরিণত না হন। জীবদ্দশায় ইসলামি বিধান মেতাবেক সম্পদ ব্যয় বা দান করুন, তাহলে আত্মীয় স্বজন সুখী হবে ও সমাজে সুন্দর পরিবেশ ও ভারসাম্য সৃষ্টি হবে। এজন্য ইসলামের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় বিধি বিধান জানা জরুরি। সঠিক জ্ঞানের অভাবে ভুল সিদ্ধান্ত গ্রহণের ফলে নিজের, সমাজের ও রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। পবিত্র কুরআন শরীফের নাযিলকৃত প্রথম আয়াতেই জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। জ্ঞান অর্জন ফরজ করা হয়েছে। তোমাদের মধ্যে সে ই উত্তম যে নিজে কুরআন শিখে এবং অপরকে শেখায়। কোনো কিছু শেখার অর্থ হলো পড়ে বুঝতে হবে।
আমাদের দেশের অধিকাংশ মানুষ মনে করে কুরআন শুধু পড়ে গেলেই মুসলিম হিসাবে দায়িত্ব পালন হয়ে যাবে, সওয়াব হবে, বুঝতে হবে না বা আর কিছু করার দরকার নেই। এ ধারণা একদম ভুল।
আল্লাহ রাব্বুল আলামীন পবিত্র কুরআনে সূরা বাকারার ২ নং আয়াতে " হুদাল্লিল মুত্তাকীন " বলেছেন যার অর্থ মানুষের চলার জন্য প্রদর্শিত পথ বা গাইড লাইন। মানুষকে সৃষ্টির পর যুগে যুগে আল্লাহ তায়ালা নবি রাসূলগণের মাধ্যমে অসংখ্য সহিফাসহ তাওরাত, যাবুর, ইঞ্জিল নাযিল করেছেন, যেন মানুষ পথনির্দেশনা বা গাইড লাইন পায়। অবশেষে আল্লাহ তায়ালা সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাঃ এর মাধ্যমে মানব জাতির মুক্তির জন্য গাইড লাইন হিসাবে কুরআন শরীফ নাযিল করেছেন, যাতে মানুষসহ সকল জীব জন্তুর চলার পথ সুন্দর ও সহজ হয় এবং পৃথিবীতে সুখ শান্তিতে সবাই বসবাস করতে পারে। মানুষ জন্মের সাথে সাথে কিছু শিখে আসে না, এজন্য প্রয়োজন গাইড লাইন। কুরআন শরীফকে সত্য মিথ্যার পার্থক্যকারী বলা হয়েছে। তাই কুরআন শরীফ বুঝে না পড়লে কোনটি সত্য কোনটি মিথ্যা বুঝা যাবে না। অথচ অনেক অনেক মুসলমানই কুরআন বুঝতে চায় না, অন্ধভাবে পড়েই দায়িত্ব শেষ বলে মনে করে। সমাজে যারা কুরআনের তাফসির কারক বা কুরআনের ব্যাখ্যা ও অর্থ জানে তাদের নিকট থেকে কুরআন বুঝে নিয়ে সে অনুযায়ী চলাই সকল ঈমানদার মুসলমান নারী পুরুষের কর্তব্য। কুরআনের সঠিক ব্যাখ্যার জন্য সহিহ হাদিস, ইজমা, কিয়াসের সহায়তা নিতে হবে।
মুসলমানগন এমন এক জাতি যারা কুরআন শরীফকে সবচেয়ে বেশি সম্মান করে কিন্তু বুঝতে চায় না। কোথায়ও কুরআনের কোনো অবমাননা হলে তার জন্য সকল মুসলিম জীবন দিবে কিন্তু কুরআন না বুঝার কারণে কুরআনের অনেক নির্দেশ ও আদেশের বিরুদ্ধে কাজ করে থাকে। কুরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আমরা অনেকেই জানি; কিন্তু জীবন বিধান জানতে হলে যে পড়তে হবে, বুঝে পড়তে হবে, তাহলেই সঠিকভাবে চলা যাবে বা আমল করা যাবে।
আমরা মুসলমানগন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার বা বড় কিছু হওয়ার জন্য কত লেখা পড়া করি, কত নোট করি, পরীক্ষার পর পরীক্ষায় অবতীর্ণ হই কিন্তু কুরআন শরীফ বুঝে পড়ি না। পৃথিবীতে মহাগ্রন্থ হলো কুরআন শরীফ, যা আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি কিন্তু আফসোস হলো কুরআন শরীফ বুঝার চেষ্টা করি না। যে মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামীন পাঠিয়েছেন পড়ে বুঝে সে অনুযায়ী চলার জন্য, সমাজ কায়েমের জন্য কিন্তু শয়তানের ধোঁকা ও ইসলাম বিরোধীদের প্রচারণায় ভুল পথে চলতে চলতে পরপারে পাড়ি দেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি।
আল্লাহ পাক যদি মানুষকে জিজ্ঞেস করে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে কুরআন শরীফ দিয়েছিলাম বুঝে শুনে সে অনুযায়ী চলার জন্য, তখন আমরা কোনো উত্তর দিতে পারবো কি?
আসুন দুনিয়ায় প্রতিস্ঠিত হওয়ার জন্য শত শত বই পড়ার পাশাপাশি কুরআন শরীফ সপ্তাহে কমপক্ষে ৩ ঘন্টা করে বুঝে পড়ার চেষ্টা করি। কুরআন শরীফের সূরা কামারের ১৭, ২২, ৩২ ও ৪০ নং আয়াতে ৪ বার বলা হয়েছে কুরআন শরীফ সহজ করে নাযিল করা হয়েছে উপদেশ গ্রহণের জন্য। আল্লাহ পাক জানেন যে, মানুষ কুরআন শরীফ কঠিন মনে করবে বা ভয় পেয়ে কুরআন থেকে দূরে থাকবে; এজন্যই কুরআন শরীফ যে সহজ, সত্য মিথ্যার পার্থক্যকারী, মানুষের জন্য পরিপূর্ণ জীবন বিধান ও পথ নির্দেশনা তা বারে বারে আল্লাহ রাব্বুল আলামীন কুরআন শরীফে আহবান করেছেন এবং রাসূল সাঃ হাদিসের আলোকে জীবন গঠন ও দুনিয়ার সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রাণান্তকর চেষ্টা সাধনা করে গিয়েছেন মানবতার কল্যাণের জন্য। আসুন আমরা সবাই পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গঠন করে দুনিয়ায় শান্তি ও আখিরাতে কল্যাণ লাভ করি।
আমার না বলা কথা
আশরাফ উদ্দিন আহম্মদ
চেয়ারম্যান,
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
+880 1740-234634