আওয়ামী দোসর পলাতক সুমনের বিরুদ্ধে, মাদ্রাসার জমি দখলের অভিযোগ

মসজিদ মাদ্রাসার অধিকার রক্ষা এলাকাবাসীর নৈতিক দায়িত্ব

  বিশেষ প্রতিনিধি    20-03-2026    257
আওয়ামী দোসর পলাতক সুমনের বিরুদ্ধে, মাদ্রাসার জমি দখলের অভিযোগ

পূর্বের আওয়ামী কমিটির যোগসাজশে মাদ্রাসার সম্পদ দখলের পায়তারা: দখলমুক্তে এলাকাবাসীর অবস্থান কর্মসূচি প্রেস রিলিজ: লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার চর মার্টিন দারুল উলুম মাদ্রাসার জমি দখলমুক্ত করার দাবিতে আজ মসজিদ ও মাদ্রাসা কমিটি এবং স্থানীয় এলাকাবাসী সরেজমিনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির উপদেষ্টা, সেক্রেটারি, মসজিদ কমিটির সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মহাসচিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ। অভিযোগ করা হয়, পূর্বের আওয়ামী কমিটির যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদ্রাসার সম্পদ দখলের পায়তারা অব্যাহত রয়েছে। বিশেষ করে পলাতক ডাঃ সুমন অবৈধভাবে মাদ্রাসার জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত জমি দখলমুক্ত করে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জোর দাবি জানান। তারা বলেন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ দখল কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ধর্ম ও জীবন-এর আরও খবর