অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা!
এভাবে আর চলতে দেওয়া যায় না।
ছবিতে যাকে দেখা যাচ্ছে, তিনি ময়মনসিংহের পুখুরিয়া মাদরাসার নূরানি বিভাগের একজন সম্মানিত শিক্ষক। তিনি এলাকায় অত্যন্ত নিরহংকার, ভদ্র ও দ্বীনদার মানুষ হিসেবে পরিচিত।
ঘটনাটি ঘটে যশরা ইউনিয়নের বখুরা হরদারবাড়ি এলাকায়। জানা যায়, ইশার নামাজ চলাকালে কিছু যুবক উচ্চ শব্দে গানবাজনা ও মাইকিং করছিল। তিনি শান্তিপূর্ণভাবে তাদের নিষেধ করতে গেলে, তারা তাঁর ওপর নৃশংস হামলা চালায়।
একজন ইমাম, শিক্ষক ও দ্বীনের খাদেমের ওপর এমন হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়—এটি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শিষ্টাচার ও মানবতার ওপর বর্বর আঘাত।
ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি এর ভাইস চেয়ারম্যান, আান্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব ও মেয়র পদপ্রার্থী প্রিন্সিপাল একরাম উল্লাহ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,
“অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য ঘটনা ঘটানোর সাহস না পায়।”
তিনি আহত শিক্ষককের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
আল্লাহ তাআলা হুজুরকে দ্রুত সুস্থতা দান করুন এবং জালিমদের যথাযথ বিচার নিশ্চিত করুন। আমীন।
আলেমদের উপর হামলার নিন্দা সহ দ্রুত গ্রেফতার দাবি জানাচ্ছি
অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা! এভাবে আর চলতে দেওয়া যায় না।
অত্যন্ত দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা!
এভাবে আর চলতে দেওয়া যায় না।
ছবিতে যাকে দেখা যাচ্ছে, তিনি ময়মনসিংহের পুখুরিয়া মাদরাসার নূরানি বিভাগের একজন সম্মানিত শিক্ষক। তিনি এলাকায় অত্যন্ত নিরহংকার, ভদ্র ও দ্বীনদার মানুষ হিসেবে পরিচিত।
ঘটনাটি ঘটে যশরা ইউনিয়নের বখুরা হরদারবাড়ি এলাকায়। জানা যায়, ইশার নামাজ চলাকালে কিছু যুবক উচ্চ শব্দে গানবাজনা ও মাইকিং করছিল। তিনি শান্তিপূর্ণভাবে তাদের নিষেধ করতে গেলে, তারা তাঁর ওপর নৃশংস হামলা চালায়।
একজন ইমাম, শিক্ষক ও দ্বীনের খাদেমের ওপর এমন হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়—এটি ধর্মীয় মূল্যবোধ, সামাজিক শিষ্টাচার ও মানবতার ওপর বর্বর আঘাত।
ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটি এর ভাইস চেয়ারম্যান, আান্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব ও মেয়র পদপ্রার্থী প্রিন্সিপাল একরাম উল্লাহ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন,
“অবিলম্বে দোষীদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য ঘটনা ঘটানোর সাহস না পায়।”
তিনি আহত শিক্ষককের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রশাসনের প্রতি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
আল্লাহ তাআলা হুজুরকে দ্রুত সুস্থতা দান করুন এবং জালিমদের যথাযথ বিচার নিশ্চিত করুন। আমীন।
প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 2:06 pm