আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থায় জবাবদিহিতা ও গণতন্ত্র কোথায়?

চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ভারপ্রাপ্ত মহাসচিবের পদত্যাগ

  বিশেষ প্রতিনিধি    28-06-2026    42
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থায় জবাবদিহিতা ও গণতন্ত্র কোথায়?

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থায় জবাবদিহিতা ও গণতন্ত্র কোথায়? চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ভারপ্রাপ্ত মহাসচিবের পদত্যাগ

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ একরাম উল্লাহ সংগঠনের চেয়ারম্যানের বিরুদ্ধে একক আধিপত্য, গঠনতন্ত্র লঙ্ঘন, নির্বাহী কমিটিকে অকার্যকর করে দেওয়া, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এবং সাংবাদিক কল্যাণে ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন।

পদত্যাগপত্রে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে সংগঠনে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হয়েছে এবং নির্বাহী কমিটির মতামত উপেক্ষা করে একক সিদ্ধান্তে সংগঠন পরিচালিত হচ্ছে। এসব বিষয়ে বারবার লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংগঠনের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম, গঠনতন্ত্র বাস্তবায়ন এবং চেয়ারম্যানের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিরপেক্ষভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে তিনি অভিযোগগুলোর বিষয়ে চেয়ারম্যানের প্রকাশ্য জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

নিজের পদত্যাগকে তিনি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং সংগঠনের গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিকতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বার্থে একটি প্রতিবাদী অবস্থান হিসেবে উল্লেখ করেন।

সারাদেশ-এর আরও খবর