অধ্যক্ষের পদত্যাগ সহ অ্যাডহক কমিটি বিলুপ্তির দাবী উইলস পরিবারের

  বিশেষ প্রতিনিধি    16-09-2025    303
অধ্যক্ষের পদত্যাগ সহ অ্যাডহক কমিটি বিলুপ্তির দাবী উইলস পরিবারের

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা ৮ ও ৯ সেপ্টেম্বর আন্দোলন করেন, একই সঙ্গে প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির কাছে যান। পরে অধ্যক্ষ ১৫ দিনের মধ্যে পদত্যাগের আশ্বাস দেন। কিন্তু শিক্ষকদের যোগসাজসে তা বাস্তবায়ন হচ্ছে না।

রাজধানীর নামি শিক্ষা প্রতিষ্ঠান উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। বেশ কয়েক দিন ধরে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে রাজনৈতিক কমিটি বিলুপ্ত ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. ন. ম. শামসুল আলম খানের পদত্যাগের দাবিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিধান অনুযায়ী সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে অ্যাডহক কমিটি গঠন ও আর্মি প্রিন্সিপাল নিযুক্ত করতে হবে।

জানা যায়, অধ্যক্ষ আ. ন. ম. শামসুল আলম খান পানির ফিল্টারের জন্য প্রতি শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়েও ফিল্টার কিনছেন না। এ ছাড়াও জেনারেটরের জন্য ৬০০ টাকা, ইলেকট্রিসিটি ফি, ল্যাব ফি ও প্রাকটিক্যাল ফিসহ নানা ফি-এর নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়া হয়। কিন্তু কোনো কাজ করেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের।

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা ৮ ও ৯ সেপ্টেম্বর আন্দোলন করেন, একই সঙ্গে প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির কাছে যান। পরে অধ্যক্ষ ১৫ দিনের মধ্যে পদত্যাগের আশ্বাস দেন। কিন্তু শিক্ষকদের যোগসাজসে তা বাস্তবায়ন হচ্ছে না।

উইলস লিটল ফ্লাওয়ার কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইয়ামিন উজ্জমান দৈনিক আমাদের জানান, প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর আন্দোলনের মুখে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদত্যাগে সম্মত হলেও কমিটি ও অধ্যক্ষের সুবিধাভোগী কিছু শিক্ষকের হস্তক্ষেপে তা সম্ভব হয়নি। এতে শিক্ষক-শিক্ষক এবং শিক্ষক-শিক্ষার্থী বিভেদ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে।

শিক্ষার্থীরা রাজনৈতিক কমিটির বিলুপ্ত চেয়ে শিক্ষাবোর্ডের বিভাগীয় কমিশনার ও শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়। শিক্ষকদের মধ্যে থেকে ১৩০ জনের স্বাক্ষরসহ এ আবেদন জমা দেয়। কিন্তু, আবেদন জমা দেয়া হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।শিক্ষাপ্রতিষ্ঠানের বই

সর্বশেষ গভর্নিং বডির ১৩ সেপ্টেম্বরের মতবিনিময় সভায় গভনিং বডির সভাপতি এবিএম আব্দুস সাত্তার বলেন, যে সব শিক্ষার্থী আন্দোলনে ছিলো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে যে সব শিক্ষক সমর্থনে ছিলো তাদের কাশিমপুর কারাগারে পাঠাবেন তিনি।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির এমন মন্তব্য শুনে শিক্ষার্থীরা স্তম্ভিত এবং গভীর উদ্বেগ প্রকাশ করছেন।বিদ্যালয়ের বই

এমন পরিস্থিতিতে, শিক্ষার্থীরা দাবি জানায় রাজনৈতিক এ কমিটির বিলুপ্তি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের মাধ্যমে ডেপুটেশনে আর্মি প্রিন্সিপাল নিয়োগ দেয়া জরুরী।

তারা বলেন, সবার কল্যাণের এবং ক্যাম্পাস রাজনীতি মুক্ত করার জন্য এ আন্দোলন। একজন ব্যক্তিত্বহীন প্রিন্সিপালের হাতে বর্তমানে রয়েছে আমাদের প্রতিষ্ঠান। তিনি নাচতেছে একটি অযোগ্য রাজনৈতিক কমিটির ইশারায়।

প্রসঙ্গত, প্রতিষ্ঠানে আর্মি প্রিন্সিপালের দাবি সাম্প্রতিক ঘটনা নয়। ২০২১ খ্রিষ্টাব্দ নভেম্বরের ৯ তারিখ তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন স্যারের পদত্যাগের আন্দোলনের অন্যতম প্রধান এজেন্ডা ছিলো ‘ডেপুটেশনে আর্মি প্রিন্সিপাল চাই’ (বড় ও লাল করে লেখা ছিলো)।

পরবর্তীতে ২০২১ খ্রিষ্টাব্দের ১৮ নভেম্বর বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. ন. ম. শামসুল আলম খান দায়িত্ব নেয়ার পর শিক্ষকদের প্রথম জেনারেল মিটিং এ ৩ মাসের মধ্যেই একজন যোগ্য ও নিষ্ঠাবান আর্মি প্রিন্সপাল নিয়ে আসার প্রতিশ্রুতি দেন।

কিন্তু দুঃখের বিষয়, ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্ট তারিখের পূর্ব পর্যন্ত তার দায়িত্বের ২ বছর ৮ মাস ১৮ দিনেও আর্মি প্রিন্সিপাল আনার জন্য তিনি কোনো কার্যকর পদক্ষেপ নেননি।

অবশেষে, ২০২৪ খ্রিষ্টাব্দের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর পুনরায় শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. ন. ম. শামসুল আলম খান ২০২৪ খ্রিষ্টাব্দের ১৪ আগস্ট ঢাকা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ে আর্মি প্রিন্সিপালের জন্য আবেদন করতে বাধ্য হন এবং পুনরায় ১৫ দিনের মধ্যেই আর্মি প্রিন্সিপাল নিয়ে আসার প্রতিশ্রুতি দেন। বছরের পর বছর গেলেও বিএড সার্টিফিকেট ছাড়া অর্থ লোভী আ ন ম, শাসছুল আলম এখনো বহাল তবিয়তে। শিক্ষক - শিক্ষার্থী ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে সার্বজনীন মানবাধিকার রক্ষায় সিদ্ধান্ত নেয়া জরুরী।

সারাদেশ-এর আরও খবর