সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা – ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস-এর তীব্র প্রতিবাদ

  বিশেষ প্রতিনিধি    08-08-2025    192
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা – ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস-এর তীব্র প্রতিবাদ

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা – ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস-এর তীব্র প্রতিবাদ।।

গাজীপুরে বিএনপি নেতার চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় দৈনিক প্রতিদিন কাগজ এর সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এ নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস।

সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব ডাঃ হাছান আহমেদ মেহেদী বলেন, “সাংবাদিক তুহিনের উপর এই বর্বরোচিত হামলা কেবল ব্যক্তি নয়, স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারকেই খুন করেছে। এই ধরনের সন্ত্রাসী হামলা গণতন্ত্র ও মানবাধিকারের বিরুদ্ধে সরাসরি আঘাত। আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

ইন্টারন্যাশনাল মুভমেন্ট ফর জাস্টিস, সকল সাংবাদিক ও মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানায়, যেন তারা ঐক্যবদ্ধভাবে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানায় এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে চাপ সৃষ্টি করে।

--- যোগাযোগ:
ডাঃ হাছান আহমেদ মেহেদী
সহকারী মহাসচিব
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা
01886416777 Email - ihrjs009@gmail.com www.ihrjs.org

সারাদেশ-এর আরও খবর