প্রতারক দিদারুল আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ: ক্ষতিগ্রস্তদের আর্তনাদ।।

  বিশেষ প্রতিনিধি    23-07-2025    114
প্রতারক দিদারুল আলমের বিরুদ্ধে একাধিক অভিযোগ: ক্ষতিগ্রস্তদের আর্তনাদ।।

চট্টগ্রাম, রাউজান (বিশেষ প্রতিনিধি উপজেলার হলদিয়া ইউনিয়নের বাসিন্দা দিদারুল আলম (৫২), পেশা - প্রতারনা, পিতা—মৃত আব্দুর রহমান, মাতা- ফরিদা বানু। সম্প্রতি একাধিক প্রতারণা, জমি দখল, সন্ত্রাসী কার্যকলাপ ও পারিবারিক সম্পত্তি আত্মসাতের অভিযোগে আলোচনায় এসেছেন।

স্থানীয়দের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে আসছেন। চেক ও স্টাম্প থাকা সত্বেও প্রবাসী আবু তৈয়ব (৪৫) পিতা সামছুল আলম,সাং - নোয়াজিষপুর, রাউজান, চট্রগ্রাম। ০১৮৬০৮৫৯৫১৩ এর নিকট থেকে ২২ লক্ষ টাকা গ্রহণ করেও তা ফেরত দেননি। টাকা চাইতে গেলে হুমকি-ধমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই বিষয় রাউজান থানায় ও পুুলিশ কমিশনার বরাবর অভিযোগ ও রয়েছে ।

এছাড়া, দিদারুল আলম নিজ এলাকার একাধিক নিরীহ পরিবারের জমি জোরপূর্বক দখল করেছেন বলেও দাবি করছেন ভুক্তভোগীরা। নিজের মা, ভাই ও বোনদের সম্পত্তিও কৌশলে আত্মসাৎ করেছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা -পারিবারিক বরন পোষণ ও নির্যাতন ২৭৩/২২ মেট্রোপলিটনে মামলা রয়েছে। ৩২৩,৩২৫,৩০৭,৩৭৯,৫০৬, ধারা লঙ্গনের অভিযোগ রয়েছে। মামলা নং ২৫, তারিখ ২০ মে- ২০২৫। ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রতারণা ছাড়াও তিনি বিভিন্ন সময় মিথ্যা মামলা, চাঁদাবাজি এবং স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে ভীতি প্রদর্শন করে নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন।

একাধিক অভিযোগ পত্র থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে দৃশ্যমান কোন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে রাউজান থানার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, "বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সারাদেশ-এর আরও খবর