বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে মৃত ঘোষণা করে করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সঙ্গে প্রতিকী কফিনসহ মিছিল করেছেন তারা।
বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোর থেকে মিছিল নিয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা চারদফা দাবি নিয়ে সুশৃঙ্খল আন্দোলন করছিলাম কিন্তু উপাচার্যের নির্দেশে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনকে দমন করতে জিডি করা হয়েছে। এই অথর্ব প্রশাসন আমাদের দাবির প্রতি কর্ণপাত না করে মামলা দিয়ে আন্দোলনকে বানচালের চেষ্টা করছে।
আন্দোলনকারী শিক্ষার্থী রাকিন খান বলেন, গতকালকে আমরা দেখেছি ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে অবস্থান নিলেও প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী নাজমুল ঢালি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ৪ দফা যৌক্তিক দাবি প্রশাসনকে জানালে, তারা এখন অবধি কোনো পদক্ষেপ নেয়নি। বরং সৈরাচার ভিসি এই আন্দোলনকে দমানোর জন্য ২২ জন শিক্ষার্থীর নামে জিডি করে যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং সৈরাচারি মনোভাবের বহিঃপ্রকাশ আমরা এই সৈরাচারী মনোভাবের বিরুদ্ধে এবং প্রশাসনের নিস্তব্ধতার কারণে আজকের এই কফিন মিছিল আয়োজন করেছি।
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মৃত ঘোষণা করে কফিন মিছিল

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:57 pm