রমনা থানার ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

  বিশেষ প্রতিনিধি    09-04-2025    63
রমনা থানার ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান  অনুষ্ঠিত

আজ ০৮ এপ্রিল মঙ্গলবার, সন্ধ্যায় সিদ্ধেশ্বরীতে এক ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী দক্ষিণের নয়েবে আমীর ঢাকা - ৮ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী সেক্রেটারি ঢাকা -৬ সংসদীয় আসনের প্রার্থী ড আব্দুল মান্নান ও ঢাকা মহানগরীর দক্ষিণের সহকারী প্রচার ও মিডিয়া সেক্রেটারি রমনা থানার সাবেক আমীর আব্দুস সাত্তার সুমন, আরও আলোচনা করেন রমনা থানার নায়েবে আমীর এ্যাডভোকেট সুলতান উদ্দিন, থানার বায়তুলমাল সেক্রেটারি আকবর হোসাইন ,অন্যান্য কর্মপরিষদ সদস্যবৃন্দ, আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ একরাম উল্লাহ, মহাসচিব, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা। ডাঃ হাছান আহমেদ মেহেদী, সহ: মহাসচিব। ভুইয়া মোহাম্মদ আলী, প্রেসিডেন্ট, ঢাকা মহনগর দক্ষিণ।। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য রমনা থানার আমীর মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সদস্য ও রমনা থানার সেক্রেটারি আব্দুল্লাহ আল ফারুক। উক্ত অনুষ্ঠানে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি, ইউনিটের সভাপতি সেক্রেটারিসহ প্রায় ২৫০ জন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সবার উদ্যোশ্যে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করার আহবান জানান। পরিশেষে রমনা থানার আমীর জনাব মো: আতিকুর রহমান তাঁর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

সারাদেশ-এর আরও খবর