জয়পুরহাটে ধর্ষকদের কুশপুতুল ফাঁসিতে ঝুলিয়ে ছাত্র-জনতা বিক্ষোভ
মাগুরার আলোচিত শিশু ধর্ষণে জড়িতদের কুশপুতুল তৈরি করে ফাঁসিতে ঝুলিয়ে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।
সোমবার (১০ মার্চ-২০২৫) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাটের শহীদ মিনার চত্বরে মুক্তমঞ্চ বানিয়ে এ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এসময় দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ জানান।
কর্মসূচিতে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসিবুল হক সানজিদ, সদস্যসচিব মুবাশশির আলী শিহাব, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব নিয়ামুর রহমান নিবির, সদস্য কে এম সাজিন, সংগঠক ফাহিম ফয়সাল রাফিসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীরা মাগুরায় শিশু ধর্ষণের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর দাবি জানান।
জয়পুরহাটে ধর্ষকদের কুশপুতুল ফাঁসিতে ঝুলিয়ে বিক্ষোভ

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:57 pm