জয়পুরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। জেলার ক্ষেতলালে পুকুরের পানিতে ডুবে ফারহান (৩) ও শাফায়েত (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মার্চ-২০২৫) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের রসুলপুর-সাঞ্জাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহান রসুলপুর-সাঞ্জাপাড়া গ্রামের মো: সোহাগ হোসেনের ছেলে ও শাফায়েত একই গ্রামের মো: সরোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে ফারহান ও শাফায়েত খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায় পুকুরের পানি থেকে তাদের উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দাড়ের মৃত ঘোষণা করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল ইসলাম বলেন, শিশু দুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। বিষয়টি অত্যান্ত বেদনাদায়ক।
জয়পুরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক: হাসান আহমদ মেহেদি
সহ- সম্পাদক:মো: আনোয়ার হোসেন
প্রকাশক: মোঃ ওবায়দুল ইসলাম |
প্রধান কার্যালয়
ইসলাম ভবন (১৭ তলা) ৩৩, নয়াপল্টন, ঢাকা। মোবাইল:+8801886416777
ই-মেইল: ihrjs009@gmail.com
ফেসবুক: www.facebook.com/dailybangladeshnewspaper |
প্রিন্টের তারিখ ও সময়: November 10, 2026, 1:57 pm