এসএমই খাদ্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ

  বিশেষ প্রতিনিধি    06-03-2025    137
এসএমই খাদ্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ

আজ সকাল ১০ টায় উদ্যোক্তাদের খাদ্য প্রক্রিয়া মান নিশ্চিত করনের লক্ষ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কৃতক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ড,মোহাম্মদ শোয়ের, সদস্য, নিখাক বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ খালেকুজ্জামান তালুকদার,সহকারী মহাব্যবস্হাপক ( প্রযুক্তি উন্নয়ন) এসএমই ফাউন্ডেশন।

সভাপতি ছিলেন,মো:কাউসারুল ইসলাম সিকদার,অতিরিক্ত পরিচালক, নিখাক। প্রশিক্ষক পরিচালনা করেন, মেহরিন জারীন তাসনিম।

উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত সাপ্লাই চেইন সহ সকল সুপার সপে নিরাপদ খাদ্য কর্ণার চালু করা সহ ৫ দিন ব্যাপি সার্টিফিকেট কোর্স চালু করা এবং নিরাপদ খাদ্য ব্যবসায়ীদের চিন্হিত করার জোর দাবী জানান বাংলাদেশ অর্গানিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারা্স এসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারি, এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরামের প্রতিষ্ঠাতা সেক্রেটারি,ডাঃ হাছান আহমেদ মেহেদী।

বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন মোঃ ফয়েজ আলম ভুইয়া, সিইও এক্সুয়াল গ্রীন কর্পোরেশন, কাঞ্চন মিয়া, এম ডি হাজেরা এগ্রো, মাল্টিগেইন পুষ্টি উদ্যোক্তা জাহিন আক্তার, মাশরুম উদ্যোক্তা, মোতাহার হোসেন, হোমমেইড ফুড উদ্যোক্তা লিডার ফারজানা আখুনজী,নাজমুন নাহার, মাহমুদা হাছান লোপা, এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি সদস্য আবুল হাসেম, তাবাসসুম, প্রিয়া,তাসলিমা,জান্নাত, নাজমুল, লিলি,সহ প্রান, এসিআই গ্রুপের প্রতিনিধিগন অংশগ্রহন করেন।

সারাদেশ-এর আরও খবর