সম্পাদকের কলম থেকে

  বিশেষ প্রতিনিধি    24-12-2023    298
সম্পাদকের কলম থেকে

আলহামদুলিল্লাহ। সকল বাঁধ ভেঙে তরল পানির স্রোত প্রবাহমান নদীর ঝর্ণা হয়ে আবির্ভাব। বাংলাদেশ নিউজ। একটি অনলাইন পত্রিকা হিসেবে শুরু।

ঝঞ্ঝা বিক্ষুব্ধ অস্থির বাংলাদেশ। আগামীর বাংলাদেশ। এক অমানিশার বাংলাদেশ। অনিশ্চিত খেলায় মেতে ওঠা এক অশান্ত বাংলাদেশ।

নিশ্চিত গন্তব্যের নাম ও জানা নেই। এখানে সমগ্র জাতি মোটা দাগে দ্বিধা বিভক্ত! বিভক্তির কালো রেখার বরাবর কেউ আছে বলে জানা নেই, সকলে খেলার সাথে তুলনা করছে আমার দেশমাতৃকার কল্যান অকল্যানের ভবিতব্য ক্রিয়া কর্মকে। কিন্তু জীবন মৃত্যুর পরিণাম পরিণতি বয়ে বেড়ানো এ জনগুরুত্বপূর্ণ বিষয়কে আদৌ কি খেলার ছলে গ্রহণ করা উচিৎ? বাংলাদেশ আমার দেশ, আপনার দেশ, সকলেরই দেশ।

সকলের দেশ সকলেই এগিয়ে এসে বুকে টেনে নেবে আপন সন্তানের মতো করে। এখানে দেশ মাতৃকার ভালোবাসা শ্রদ্ধা আর সংহতিকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। তাই আসুন না। সবাই মিলে একটি বাংলাদেশ গড়ি। বিভক্তিকে না বলি। বিভক্তির দেয়াল ভেঙ্গে দিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার শপথ করি ।

সম্পাদক
নুর মোহাম্মদ
দৈনিক বাংলাদেশ নিউজ

মুক্তমত-এর আরও খবর