"উদ্যোক্তার পাশে সরকার, সমৃদ্ধির নতুন অঙ্গীকার।।

উদ্যোক্তার হাতে ঋণ, সমৃদ্ধ হবে আগামীর দিন।

  বিশেষ প্রতিনিধি    13-07-2026    128

নতুন উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা চালু করেছে সরকার। এ ব্যবস্থায় তারা বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন, যার সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ।

পাশাপাশি স্টার্টআপ উদ্যোক্তাদের সহায়তায় মাত্র ৪ শতাংশ সুদে ঋণ দেওয়ার জন্য ৫০০ কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিলও গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুল আলমের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব তথ্য জানান। তিনি বলেন, উদ্যোক্তাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং নতুন ব্যবসা উদ্যোগকে উৎসাহিত করতেই সরকার এ পদক্ষেপ নিয়েছে।

কৃতজ্ঞতায়, ডাঃ হাছান আহমেদ মেহেদী সেক্রেটারি, এসএমই ফাউন্ডেশন ইনকিউবেটি ফোরাম। 01886 416 777

অর্থ-বাণিজ্য-এর আরও খবর